ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

আমার বার্তা অনলাইন:
২৩ এপ্রিল ২০২৬, ১৪:২৫
আপডেট  : ২৩ এপ্রিল ২০২৬, ১৪:৩৭
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বৈঠকে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে করণীয় বিষয়ে আলোচনা ও সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের একসঙ্গে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমান।

বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে করণীয় নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে।

বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ওইদিন প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছিল, শিক্ষার্থীদের বইপড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকার যৌথভাবে কাজ করবে। বইপড়ার এ কর্মসূচি হবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল পর্যায়ে। ওইদিন সৌজন্য সাক্ষাৎ শেষে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে মধ্যাহ্নভোজ করেন প্রধানমন্ত্রী।

আমার বার্তা/এমই

গুণী মানুষের স্বীকৃতি দেরিতে হলেও আসে, আড়াল করে রাখা যায় না: রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের প্রকৃত গুণী মানুষদের

আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয় যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর

দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জ্বালানি নিরাপত্তা এখন একটি বড় ইস্যু। স্বাধীনতার ৫৪-৫৫ বছরেও দ্বিতীয় রিফাইনারি

পাম্পে কমছে অপেক্ষা, ফুয়েল পাস ছাড়া তেল মিলছে কম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অস্থির হয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যের ফুয়েল কার্ড নিয়ে পেট্রোল পাম্পে আসা তরুণকে ইউএনওর মারধর

সবার সম্মিলিত প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

গুণী মানুষের স্বীকৃতি দেরিতে হলেও আসে, আড়াল করে রাখা যায় না: রিজভী

আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয় যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান

দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে: সেনাপ্রধান

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ভারতের মানুষ শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে: ট্রাম্প

পাম্পে কমছে অপেক্ষা, ফুয়েল পাস ছাড়া তেল মিলছে কম

যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান

রেল ও লঞ্চ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: সেতুমন্ত্রী

প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

ইরানের জন্য মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর

সংরক্ষিত নারী আসন: এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

শাহজালালের থার্ড টার্মিনাল চালু কবে, জানালেন বিমান প্রতিমন্ত্রী

ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার

বান্দরবানে এবার ৬ রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

অনির্দিষ্টকাল নয় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে রোববার

শুক্রবার থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না সাভারের যেসব এলাকায়

সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি