ই-পেপার সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩

ভুয়া প্রজ্ঞাপনে স্পেশালাইজড হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

আমার বার্তা অনলাইন:
৩০ মার্চ ২০২৬, ১৪:৪০

ভুয়া প্রজ্ঞাপনে ভুয়া নিয়োগপত্র নিয়ে ডাক্তার পরিচয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে আসা ডা. এরফান জামান নুর (৩৫) নামে একজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে যোগদান করতে এলে প্রশাসন খবর দিলে এরফান জামান নুরকে হেফাজতে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ।

আটক এরফান নিজেকে ইউনাইটেড হসপিটালের চিকিৎসক পরিচয় দিলেও তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে আসেন ডাক্তার পরিচয় দেওয়া এরফান জামান নুর। তবে তার যোগদানের বিষয় সম্পর্কে অবগত নয় হাসপাতাল কর্তৃপক্ষ।

ওসি বলেন, খবর পেয়ে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সীর রুমে অপেক্ষায় থাকা এরফান জামান নুরকে আটক করা হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আটক এরফান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার ভুয়া প্রজ্ঞাপন ইস্যু করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজ হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে আসেন। তিনি নিজেই সব কাগজপত্র ঘষামাজা করেছেন।

তিনি নিজেকে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বিএসএমএমইউকর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এমই

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের মরদেহ দেশে ফেরত

উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: যুগ্মসচিব

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই,

৩ লাখ ৫৪ হাজার জনের তথ্য যাচাই শেষ, বাধা মিয়ানমারের সংঘাত

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা ও সশস্ত্র সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা

ইতালির সঙ্গে বাংলাদেশের কৌশলগত বন্ধন জোরদারের আশাবাদ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: যুগ্মসচিব

হামের লক্ষণ থাকা রোগী বাড়ছে চট্টগ্রামে, বেশিরভাগের নিউমোনিয়া

৩ লাখ ৫৪ হাজার জনের তথ্য যাচাই শেষ, বাধা মিয়ানমারের সংঘাত

ইতালির সঙ্গে বাংলাদেশের কৌশলগত বন্ধন জোরদারের আশাবাদ

ডিআইজি প্রিজন তৌহিদুলের সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সংসদ শুরু

মার্কিন রাডার বিমান ধ্বংস: মধ্যপ্রাচ্যে বড় ধরনের নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র

সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র: আরেক মামলায় গ্রেপ্তার শওকত মাহমুদ

বাংলাদেশের সঙ্গে পাকিস্তান সামরিক সম্পর্ক জোরদারের আশাবাদ

ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় ইসরায়েলের সর্ববৃহৎ তেল শোধনাগারে আগুন

৯ মাসের পরিবর্তে ৬ মাস থেকে হামের টিকা পাবে শিশুরা: স্বাস্থ্য অধিদপ্তর

রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান

সুন্দরবনে মধু আহরণ শুরু ১ এপ্রিল: একদিকে প্রস্তুতি, অন্যদিকে দস্যু আতঙ্ক

বিএনপির অঙ্গ সংগঠন: মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আসবে নতুন কমিটি

স্বাস্থ্যখাতে ৫ বছর মেয়াদি যৌথ কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হবে

ভুয়া প্রজ্ঞাপনে স্পেশালাইজড হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি

বকেয়া পরিশোধে ভাঙা হবে ঢাকা ক্যাপিটালসের ব্যাংক জামানত