ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

আমার বার্তা অনলাইন:
২৯ মার্চ ২০২৬, ১৮:০৬

উদ্ভূত পরিস্থিতিতে ‘সংকট’ নিরসনে জ্বালানি তেল আমদানি ও সরবরাহে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে জ্বালানি তেল মজুতদারি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পেট্রো বাংলার আমদানির বিপরীতে বকেয়া ৩৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জনস্বার্থে রোববার (২৯ মার্চ) মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার এ নোটিশ পাঠান। ই-মেইল ও ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র সচিব, বিপিসি চেয়ারম্যান, যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক, পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক, ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ খনিজ, তেল ও গ্যাস করপোরেশনের (পেট্রো বাংলা) চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিবাদী করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে আপদকালীন সময়ের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী, মজুতদারি ও কালোবাজারিদের কারণে বাজারে জ্বালানি তেলের অস্থিরতা তৈরি হচ্ছে।

নোটিশে বলা হয়েছে, বন্ধ থাকা অনেক পাম্পে অভিযানে হাজার হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যাচ্ছে। কিন্তু আইনের বিধান থাকা সত্ত্বেও কঠোর ব্যবস্থা না নেওয়ায় মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধ করা যাচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নামেমাত্র জরিমানা করায় অবৈধ মজুতদারি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাতে ‘ব্যক্তি পর্যায়েও মজুতদারি শুরু হয়েছে’ বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা অনুযায়ী মজুতদারি ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার বিষয়ে বলা হয়েছে। যেখানে সর্বনিম্ন ১৪ বছর সশ্রম কারাদণ্ড, বা যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে। কিন্তু আইনটির যথাযথ প্রয়োগ না করায় অপরাধ বেড়েই চলছে।

অন্যদিকে, নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও পেট্রো বাংলা বিগত বছরগুলোতে জ্বালানি আমদানির বিপরীতে রাষ্ট্রের প্রাপ্য ৩৪ হাজার কোটি টাকা রাজস্ব পরিশোধ করেনি, যা রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থি। অবিলম্বে ওই বকেয়া আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে।

এছাড়া জ্বালানি তেল আমদানি ও সরবরাহে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির যে একক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে সেটিকে জনস্বার্থ এবং সংবিধান পরিপন্থি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।

আমার বার্তা/এমই

ওয়ান ইলেভেনের ঘটনায় কেউ ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময়কার বিতর্কিত কর্মকাণ্ড ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গেজেট প্রকাশ পেছাল

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ

সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গুমের মামলায় গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০০৮ থেকে ক্রীড়াঙ্গনের দুর্নীতি-অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার

ইরানে ইসরায়েলি হামলা ও মার্কিন সেনা সমাবেশে চাপে মধ্যস্থতাকারী পাকিস্তান

চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার

জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হোতাদের বিচারের দাবিতে মানববন্ধন

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না হয়ে মূল্যবান সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে অন্য অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম: নাহিদ

অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হতো

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ

অন্তর্বর্তী সরকারে দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: ফখরুল

সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র

সমাজকল্যান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাক্ষাৎ

গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী