ই-পেপার সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩

ভূমি অফিস তালাবদ্ধ সেবা বঞ্চিত নবীনগরের সাধারণ মানুষ

আমার বার্তা অনলাইন
২৯ মার্চ ২০২৬, ২২:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভূমি অফিসে অফিসারদের যেন ঈদের আমেজ কাটেনি। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে দ্বিতীয় কার্য দিবসে তালাবদ্ধ থাকতে দেখা গেছে গুরুত্বপূর্ণ ভূমি অফিস।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকার পর ২৯ মার্চ রবিবার অফিস খোলা থাকলেও ঐদিন উপজেলাস্থ ভূমি অফিসে কর্মরত অফিসারদের অফিস করতে দেখা যায়নি।

এমনকি উপজেলার ভূমি অফিসের কয়েকটি দপ্তর এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। শুধু সাধারণ শাখা খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল মাত্র একজন। এতে সেবা নিতে আসা জনসাধারণ হয়রানির শিকার হলেও দেখার কেউ নেই।

সরেজমিনে রবিবার দুপুর বারোটায় থেকে দুপুর পনে দুটা পর্যন্ত উপজেলার ভূমি অফিস ঘুরে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।

এদিকে অফিস সমূহে কর্মকর্তা না থাকায় দীর্ঘদিন অফিস ছুটির পর উপজেলার ভূমি সেবা নিতে এসে হয়রানির শিকার হওয়ার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সময় সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে কয়েকজন সেবাগ্রহীতাকে গোল ঘরে অপেক্ষা করতে দেখা গেছে।

নবীনগর ভূমি অফিসে সেবা নিতে আসা জাকির হোসেন, সফিক মিয়া, হোসনা বেগম সহ আরো অনেকেই জানান,সকাল থেকে অফিসে সেবা নিতে এসে দাড়িয়ে আছি, এসিল্যান্ড,সার্ভেয়ার, নাজির কাউকেই খোঁজে পাচ্ছি না। অফিসে জাকির হোসেন নামে একজন জারিকারক বসে আছে। তিনি আমাদের গোল ঘরে অপেক্ষা করতে বলছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর জানান, সাপ্তাহিক রবিবার জেলা মিটিংএ যোগদানে জন্য এখন আমি ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে অবস্থান করছি। বাকি কর্মকর্তা- কর্মচারিরা যথারীতি তাদের কক্ষ খোলা রেখে তাদের কাজ চলমান রাখবেন। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো.মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ছুটির পর কেন তারা অফিসে আসেননি সে বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনার কারণ উদ্‌ঘাটন

মোংলা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল, ম্যানেজার বরখাস্ত

বাগেরহাটের মোংলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের তেল স্থাপনায় (অয়েল ইনস্টলেশন) ডিজেলের বড় ধরনের গরমিল ধরা

নৌকায় গ্রিসে যাওয়ার পথে ২২ জনের মৃত্যু, ১১ জনই সুনামগঞ্জের

লিবিয়া থেকে রাবার নৌকায় করে গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১১ জন যুবকসহ মোট ২২ জনের

খাবারের অভাবেই ভূমধ্যসাগরে মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ সাগরেই ফেলে দেওয়া হয়। আর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি অফিস তালাবদ্ধ সেবা বঞ্চিত নবীনগরের সাধারণ মানুষ

২০০৮ থেকে ক্রীড়াঙ্গনের দুর্নীতি-অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার

ইরানে ইসরায়েলি হামলা ও মার্কিন সেনা সমাবেশে চাপে মধ্যস্থতাকারী পাকিস্তান

চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার

জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হোতাদের বিচারের দাবিতে মানববন্ধন

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না হয়ে মূল্যবান সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে অন্য অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম: নাহিদ

অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হতো

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ

অন্তর্বর্তী সরকারে দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: ফখরুল

সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র

সমাজকল্যান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাক্ষাৎ