ই-পেপার সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ গ্রহণের আহ্বান মন্ত্রীর

আমার বার্তা অনলাইন
৩০ মার্চ ২০২৬, ১২:০০

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত একটি মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কাছে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা ৩ বছর বাড়ানোর অনুরোধ জানান তিনি।

সোমবার (৩০ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন এর সাইডলাইনে রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে নেতৃত্ব দেন কমিশনার মারোস সেফকোভিচ। তার সঙ্গে ছিলেন ট্রেড ডিরেক্টর জেনারেল সাবিন ওয়েয়ান্ডসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, নতুন সরকার বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করছে, যা টেকসই বাণিজ্যনির্ভর প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

বাংলাদেশের আসন্ন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রসঙ্গে মন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের কাছে প্রস্তুতিমূলক সময়সীমা ৩ বছর বাড়ানোর অনুরোধ জানান, যাতে রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখা এবং অর্থনীতিতে সম্ভাব্য ঝুঁকি এড়ানো সম্ভব হয়। একইসঙ্গে, বাংলাদেশের প্রধান তৈরি পোশাক রপ্তানি বাজার হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত একটি মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এরই মধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন করেছে এবং দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ ও সিইপিএ নিয়ে আলোচনা চলমান রয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এর নির্দেশনা অনুযায়ী শ্রম খাতে সংস্কার কার্যক্রমে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং সংশোধিত শ্রম আইন শিগগিরই প্রণয়ন করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের এলডিসি উত্তরণ সংক্রান্ত প্রস্তুতি সময় বৃদ্ধির অনুরোধকে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয় এবং শ্রম খাতে চলমান সংস্কারের প্রশংসা করা হয়। বাংলাদেশের প্রস্তাবিত এফটিএ বিষয়ে প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষে মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়।

বৈঠকে উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সমতাভিত্তিক পরিবেশ, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে। ইউরোপীয় ইউনিয়ন ভারসাম্যপূর্ণ সম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরে, আর বাংলাদেশ সব অংশীদারের জন্য বৈষম্যহীন ও ন্যায়সংগত আচরণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা এবং বাণিজ্য, বিনিয়োগ ও সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার

জ্বালানি তেল মজুতকারীর তথ্য দিলে মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

অবৈধ জ্বালানি তেল মজুত ও পাচারকারী তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে

ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১ জন: যাত্রী কল্যাণ সমিতি

এবারের ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩৪৬ টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১০৪৬

খেলোয়াড় জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না: প্রধানমন্ত্রী

খেলোয়াড় থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকেয়া পরিশোধে ভাঙা হবে ঢাকা ক্যাপিটালসের ব্যাংক জামানত

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জ্বালানি তেল মজুতকারীর তথ্য দিলে মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: মির্জা ফখরুল

ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১ জন: যাত্রী কল্যাণ সমিতি

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা

খেলোয়াড় জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না: প্রধানমন্ত্রী

স্ত্রীসহ বিমান বাহিনী সাবেক প্রধান আব্দুল হান্নানের আয়কর নথি জব্দ

আফকন বিতর্কের মাঝে কনফেডারেশনের মহাসচিবের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে বাঘের ঘালিবাফ, কে তিনি?

সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম: প্রধানমন্ত্রী

‘দমন-পীড়নের মঞ্চ’ হওয়ার ঝুঁকিতে বিশ্বকাপ : অ্যামনেস্টি

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ গ্রহণের আহ্বান মন্ত্রীর

ক্যামেরা বাম্প ছাড়াই এলো গুগলের নতুন ফোন পিক্সেল ১০এ

ফরিদপুরে বৈদ্যুতিক শট সার্কিটে দগ্ধ হয়ে কিশোরের মৃত্যু

ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এক-এগারোর আরেক কুশীলব ডিজিএফআই সাবেক প্রধান গ্রেপ্তার

মাদারীপুরে রাতভর কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

সাইবার হামলায় ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর জিডি করল স্বপ্ন

মেসিদের লিগে যাওয়া নিয়ে সালাহকে সতর্ক করলেন মিশরীয় ফুটবল পরিচালক