ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৬, ১৩:১৭
সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস হবে। বুধবার (২৫ মার্চ) সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় জাতির কাছে কৃতজ্ঞতা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন থেকে প্রতিমাসে জাতির সামনে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হবে।

নির্বাচনী ইশতেহারে দেয়া ওয়াদা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় ভোটের কালি মোছার আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হয়েছে। দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে ফ্যামিলি কার্ড দেয়া হবে।

কৃষক কার্ড নিয়ে মন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইল থেকে এই কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক কার্ড পাবেন।

তিনি জানান, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেয়া শুরু হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, এখন থেকে সংসদ সদস্যরা কোনো শুল্কমুক্ত গাড়ির সুবিধা এমনকি কোনো প্লট নেব না। প্রধানমন্ত্রীকে ঘিরে ভিআইপি প্রটোকলের বহর বাতিল করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

আমার বার্তা/এমই

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ

পাঠ্যবইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রাথমিক

বাস-ট্রেনের সংঘর্ষে ১২ মৃত্যু: ঘটনাস্থলে ছিলেন না দুই গেইটম্যানের কেউই

কুমিল্লার পদুয়ার বাজারে বাসে ট্রেনের ধাক্কায় ১২ জনের মৃত্যুর ঘটনা গেটম্যানের দায়িত্ব অবহেলা থেকে ঘটেছে

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ বৈঠক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সংকটের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় করণীয়

এআই’র মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: ডা. জুবাইদা

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ

নতুন অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বাস-ট্রেনের সংঘর্ষে ১২ মৃত্যু: ঘটনাস্থলে ছিলেন না দুই গেইটম্যানের কেউই

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুরাতন মুহুরীগঞ্জ রাস্তা পার হতে গিয়ে বৃদ্ধের প্রাণহানি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৫ কঠোর শর্ত

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ বৈঠক

ডেটা লোকালাইজেশন ও গ্লোবাল ক্লাউডের নীতিগত সংঘাত এবং বাংলাদেশের পথচলা

 শিশু সুরক্ষায় ব্যর্থতায় মেটার বিরুদ্ধে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

এআই’র মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: ডা. জুবাইদা

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে যুদ্ধে ইতিমধ্যেই ‘বিজয়’ অর্জন করেছে যুক্তরাষ্ট্র

ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস

যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র

২৫ মার্চ ইতিহাসে কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন: প্রধানমন্ত্রী

২৫ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ডিবি ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার অনিয়ম তদন্তে দুদকে আবেদন

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর