ই-পেপার মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩

ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৪ মার্চ ২০২৬, ১৫:১৯
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

ইতিহাসের শিক্ষা গ্রহণ ও তার ধারাবাহিক চর্চার মাধ্যমেই সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব বলে মন্তব্য করেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতের নির্বাচন ও রাজনৈতিক অভিজ্ঞতা বিশ্লেষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক দিকনির্দেশনা তৈরি করা জরুরি। বিশেষ করে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে দেশ-বিদেশে যে আলোচনা রয়েছে, তা আরও গভীরভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সমাজে বিতর্কচর্চা শক্তিশালী না হলে গণতন্ত্রও শক্তিশালী হয় না। তরুণদের যুক্তিনির্ভর চিন্তা ও মতবিনিময়ের চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায় এবং সংসদীয় আলোচনা শেষে এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত আসবে।

তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে সরকার গবেষণাধর্মী কাজকে গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তিনির্ভর সমাজ গঠনে দেশে বিতর্কচর্চা আরও জোরদার করা প্রয়োজন। স্কুল ও গণমাধ্যমে বিতর্কের প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, বইটি সমাজে দুর্নীতি, গুম, খুনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে। তিনি তরুণদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ অনেকে।

অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে ‘ফিরে দেখা সেই সময়’ বইটি বিতরণ করা হয়।

আমার বার্তা/এমই

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো আগামী এপ্রিল মাসের মধ্যে বাস্তবায়ন হলে রাজধানীর যানজট সমস্যার অনেকটা নিরসন হবে বলে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না বলে মন্তব্য

আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক অবস্থান থেকে বিচ্যুতির কারণে ২০২৪ এর ৫ আগস্ট শেখ হাসিনার যে চরম

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রতিটি চুক্তিই বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় যুক্তরাজ্য

সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব: কমিটির সভাপতি

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট

হাদি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীরকে দিল্লি নিয়ে গেল এনআইএ

সিলেটে বাউল গানের আসরে হামলা, আপসে মীমাংসার দাবি পুলিশের

ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার: তথ্যমন্ত্রী

স্ত্রীর প্রতি অমানবিক আচরণের অভিযোগ কারাবন্দী ইমরান খানের

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০ জন

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ মানব পাচার মামলায় গ্রেপ্তার: ডিবি প্রধান