ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

আমার বার্তা অনলাইন:
১০ মার্চ ২০২৬, ১৮:৫৮
নগর ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ তৎপরতা শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় যানজট কমাতে অবৈধ টিকিট কাউন্টার উচ্ছেদ, টার্মিনাল ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং যাত্রীসেবায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে নগর ভবনে জরুরি সভা হয়। সভায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সড়কে যানজট নিয়ন্ত্রণে টার্মিনাল ব্যবস্থাপনা উন্নয়ন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি ও শ্রমিক কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সায়েদাবাদ ব্রিজের ঢাল থেকে টিটিপাড়া পর্যন্ত সড়কের পাশে থাকা সব অবৈধ টিকিট কাউন্টার নোটিশ দিয়ে উচ্ছেদ করা হবে। একই সঙ্গে টার্মিনালের ভেতরে থাকা অবৈধ দোকান অপসারণেও দ্রুত অভিযান চালানো হবে। টার্মিনালের ভেতরে প্রকৃত বাস কোম্পানিগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালার আওতায় টিকিট কাউন্টার বরাদ্দ দেওয়া হবে। এ কাজে ডিএসসিসি, বাস মালিক সমিতি এবং পুলিশের ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।

এ ছাড়া ডিপো হিসেবে টার্মিনাল ব্যবহার না করে বাসগুলোকে নির্ধারিত পাঁচটি বাস-বে ব্যবহার করতে বলা হয়েছে। যাত্রী তোলার জন্য বাসগুলো সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করতে পারবে। যাত্রীসেবা বাড়াতে টার্মিনালে তথ্যকেন্দ্র (ইনফরমেশন ডেস্ক) ও মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদযাত্রার আগেই টার্মিনালের অসমাপ্ত সংস্কার কাজ শেষ করা, শৌচাগার মেরামত এবং জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে পরিবহন মালিক সমিতিকে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে সভায়। পাশাপাশি টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত বাস জব্দ করে অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগকে।

সভায় ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিটি করপোরেশন, পুলিশ, বাসমালিক ও শ্রমিকদের সমন্বয়ে কাজ করা হবে। যাত্রীদের স্বস্তি দিতে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নতুন প্রশাসকের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির দ্বাদশ করপোরেশন সভাও আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বোর্ড সদস্যরা প্রশাসককে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

আমার বার্তা/এমই

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান–এর পররাষ্ট্র বিষয়ক

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আমাদের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মশার বংশ বিস্তার ও ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে চলতি মাসের ১৪ তারিখ থেকে সারদেশে প্রতি

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চলনে–বলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী

অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউট