ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

আমার বার্তা অনলাইন
১০ মার্চ ২০২৬, ২২:২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার দীর্ঘ ছুটির কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। নতুন ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধন ও বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য আসা সেবাপ্রার্থীরা প্রতিদিনই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এতে উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক গত রোববার থেকে অফিসে অনুপস্থিত রয়েছেন। ফলে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে গেছে বলে অভিযোগ করছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

সোমবার (সকাল) উপজেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা যায়, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অনেক মানুষ এনআইডি সংক্রান্ত কাজের জন্য অপেক্ষা করছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাকে না পেয়ে অনেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিসারা গ্রামের প্রবাসী মো. লিটন মিয়া জানান, তিনি সংযুক্ত আরব আমিরাতে থাকার কারণে আগে জাতীয় পরিচয়পত্র করতে পারেননি। দেশে এসে ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নির্বাচন অফিসে এলেও জানতে পারেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অফিসে নেই। ফলে তার আবেদন জমা দেওয়া সম্ভব হয়নি।

একইভাবে রছুল্লাবাদ গ্রামের আশ্রাফুল নামে এক যুবক এনআইডি সংশোধনের জন্য এসে কাজ না হওয়ায় ফিরে যান। পশ্চিম ইউনিয়নের বাসিন্দা মফিজ মিয়া অভিযোগ করে বলেন, তার এক আত্মীয়ের নতুন জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পরও কাজ হচ্ছে না। কয়েকবার অফিসে আসার পরও তাকে আবার অন্যদিন আসতে বলা হয়েছে।

কাইতলা ইউনিয়নের মো. নাঈম নামে এক তরুণ বলেন, তার জাতীয় পরিচয়পত্রে একটি অক্ষর ভুল হওয়ায় সংশোধনের জন্য তিনবার অফিসে এসেও কাজ করতে পারেননি। অন্য এক সেবাপ্রার্থী জানান, ভোটার হওয়ার জন্য ছবি তোলার তিন মাস পার হলেও এখনো তিনি এনআইডি নম্বর পাননি।

এভাবে প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ নির্বাচন অফিসে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার অনুপস্থিতির কারণে সমস্যার দ্রুত সমাধানও মিলছে না।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত সহকারী কর্মকর্তা সুমন ভূইয়া জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তার স্ত্রী অসুস্থ থাকায় তিনি ছুটিতে আছেন। তিনি গত রোববার থেকে অফিসে আসছেন না। তবে ঈদের পর তিনি কাজে যোগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বলেন, তার স্ত্রী অসুস্থ থাকায় তিনি ছুটিতে রয়েছেন। তবে অফিসের কার্যক্রম চলমান রয়েছে এবং কেউ সেবা না পেলে তাকে জানাতে বলেছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহনিয়াজ্জামান তালুকদার বলেন, নির্বাচন কর্মকর্তার স্ত্রী গুরুতর অসুস্থ থাকায় তিনি চিকিৎসার জন্য ছুটিতে আছেন। তবে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে বিষয়টি নজরে রাখা হচ্ছে।

স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ সরকারি সেবা যাতে বন্ধ না থাকে সেজন্য দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে করে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ অযথা হয়রানি থেকে রক্ষা পাবে।

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

ঢাকার ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় গ্যাস লাইনের চুলা থেকে সৃষ্ট বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেফতার করেছে

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদর উপজেলায় আড়াই বছর আগে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে লিয়ান হুয়ান হু নামক আরও একটি ট্যাংকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী

অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউট

স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান: চিফ হুইপ

প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই: তাহের

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা

সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

দুদকের মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি