ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

আমার বার্তা অনলাইন
১১ মার্চ ২০২৬, ১৫:২০

ঢাকার ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় গ্যাস লাইনের চুলা থেকে সৃষ্ট বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাত প্রায় ১০টার দিকে একটি দোতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দগ্ধরা হলেন সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)। বিস্ফোরণের পরপরই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বিস্ফোরণে সুমনা বাদশার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপরদিকে তার স্বামী বাদশা মিয়ার শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে বাড়িটির নিচতলার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘরের ভেতরের বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিতাস গ্যাস লাইনের চুলা থেকে গ্যাস জমে থাকার কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার সঠিক কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

স্থানীয়রা জানান, এ ধরনের দুর্ঘটনা এড়াতে গ্যাস লাইনের নিরাপত্তা ও ব্যবহার বিষয়ে আরও সতর্কতা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেফতার করেছে

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদর উপজেলায় আড়াই বছর আগে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে লিয়ান হুয়ান হু নামক আরও একটি ট্যাংকার

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার দীর্ঘ ছুটির কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন সেবা থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী

অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউট

স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান: চিফ হুইপ

প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী