ই-পেপার শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

আমার বার্তা অনলাইন:
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯
ছবি উপরের বাঁ থেকে- লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর, মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ, মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এবং মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত রোববার সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৮টি পদে রদবদল আনা হয়েছিল।

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। কিউএমজির দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল শাহীন। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরকে এনডিসিতে বদলি করা হয়।

এছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে ১৯ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) করা হয়েছে।

পাশাপাশি অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসবে বদলি করা হয়েছে।

আমার বার্তা/এমই

মব থেকে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে: আইজিপি

নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মো. আলী হোসেন ফকির দায়িত্ব নিয়েছেন মাত্র দুইদিন। এর মধ্যে

ওআইসি শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন)  শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ডিএমপি কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে অতিরিক্ত কমিশনার সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার: নৌমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

এপস্টেইনের অপরাধ সম্পর্কে কোনো ধারণা ছিল না: হিলারি ক্লিনটন

মব থেকে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে: আইজিপি

সংলাপের মাধ্যমে কাবুল-ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

রোজার বাজারে স্বস্তি, কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম

ওআইসি শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আফগানিস্তান মারাত্মক ভুল করেছে: পাক স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি

জোড়া গোলে নায়ক ‘বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়’ নেইমার

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৪

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রাজার কীর্তি

যথাযথ ও শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে: শাহবাজ শরিফ

যমুনা অয়েলের প্রভাবশালী সেই তিন সিবিএ নেতাকে বহিষ্কার

ডিএমপি কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে অতিরিক্ত কমিশনার সরওয়ার

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

পাকিস্তানি যুদ্ধবিমানের গর্জনে কাঁপছে আফগানিস্তান, নিহত ১৩৩

২৭ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

কয়রায় এমপির পরিচ্ছন্নতা অভিযান