ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে লাল গোলাপ তুেল দিলেন শফিক রেহমান

আমার বার্তা অনলাইন:
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৫
শফিক রেহমান গোলাপ তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে

টেলিভিশন টক শো ‘লাল গোলাপ’ নির্মাণ ও উপস্থাপনা করে তারকা খ্যাতি পেয়েছিলেন সাংবাদিক শফিক রেহমান। এ বছর সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন এই বিদগ্ধ সাংবাদিক। পদক নিতে মঞ্চে উঠে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে লাল গোলাপ তুেল দিলেন শফিক রেহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান। অমর একুশের ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড দলকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। এছাড়া ব্যান্ড ওয়্যারফেজকে দেওয়া হয় এ পদক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, ঊর্ধ্বতন বেসামরিক-সামরিক কর্মকর্তা, বিদেশি আমন্ত্রিত অতিথি, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সঠিক সময়ে অফিসে উপস্থিত না হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায়

রাষ্ট্রীয় অতিথি ভবন ’যমুনা’তেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার কথা

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন জনবল নিয়োগের

বইমেলা হোক জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের সূতিকাগার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা

সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায়

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বইমেলা হোক জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের সূতিকাগার: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

রাজারবাগে শহিদ পুলিশ সদস্যদের প্রতি নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

অবশেষে যমুনা অয়েলের তিন মাফিয়া চাকরি থেকে বরখাস্ত

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ: মন্ত্রিসভায় সিদ্ধান্ত

তৌহিদ হোসেন বাদ, ইউএনজিএ সভাপতি পদে নতুন প্রার্থী খলিলুর রহমান

মসজিদুল হারামে এতিম শিশুদের নিয়ে শায়খ সুদাইসের ইফতার

মায়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সিমেন্ট-খাদ্যপণ্যসহ ১৯ জন আটক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে লাল গোলাপ তুেল দিলেন শফিক রেহমান

হাইকোর্টে ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

গাজীপুরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ