ই-পেপার বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

আমার বার্তা অনলাইন:
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯

দেশের দুইটি এলএনজি টার্মিনালের মধ্যে একটি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। ফলে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানান, কয়েকদিন আগে একটি এফএসআরইউ রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ কিছুটা কমে যায়। পরে সেখানে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের কাজ করতে হচ্ছে, ফলে গ্যাস সরবরাহ আরও কমে গেছে।

তিনি আরও জানান, গত ১৫ ফেব্রুয়ারি মেরামতের জন্য এলএনজি টার্মিনালটি সাময়িকভাবে বন্ধ ছিল। টানা দুই দিন পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে এক সপ্তাহের ব্যবধানে আবারও গ্যাস সংকট বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আমার বার্তা/এমই

প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হবে: বাণিজ্যমন্ত্রী

বিদায়ের প্রাক্কালে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছিল, তার প্রতিটি ধারা ও দেশের

আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনুসরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি

গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দিলেন কর্মকর্তারা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংকের প্রাঙ্গণ থেকে বের করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানের তাৎপর্য নিয়ে লায়ন্স ক্লাবের আলোচনা সভা

কূটনীতিকদের পরিবারকে ইসরায়েল-লেবানন ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

সাভার-আশুলিয়া সিটি কর্পোরেশন: প্রশাসনিক রূপান্তর ও নাগরিক প্রত্যাশা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বৈঠক

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন চায় সাধারণ মানুষ

গণভোটের রায় বাস্তবায়নে দেরি, রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতায় ঝুঁকি

প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে মেরে রক্তাক্ত করেন ট্রাকচালক

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হবে: বাণিজ্যমন্ত্রী

বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গরীবের সোহরাওয়ার্দী হাসপাতাল

আওয়ামী লীগের সুবিধাভোগী তুহিন বিএনপি সাজতে মরিয়া

১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ

আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় মোজাম্মেল হক মুন্না

গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দিলেন কর্মকর্তারা