ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদণ্ড

আমার বার্তা অনলাইন:
২৫ জুন ২০২৬, ১৫:২৫
সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস

সাবেক মন্ত্রী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা চেষ্টার মামলায় বর্তমান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ জি কে গৌছসহ ৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই মামলায় একজন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ২২ বছর পর মামলার রায় ঘোষণা করা হলো।মামলায় ১২৩ জন সাক্ষীর মধ্যে ৬৭ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।

তিনি জানান, মামলার একমাত্র দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ নাঈম আহমদ আরিফ ওরফে নিমুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মামলার আরও দুই আসামি-জেএমবি নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সী ও বিপুল-অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের বিচারিক কার্যক্রম আগেই নিষ্পত্তি হয়েছে। এছাড়া পলাতক আসামি মাওলানা তাজ উদ্দিনসহ ৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

খালাসপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেএমবি নেতা মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান (মফিজ/অভি), মুফতি মঈন উদ্দিন (আবু জান্দাল/মাসুম বিল্লাহ/খাজা), আব্দুল মাজেদ ভাট (ইউসুফ ভাট), নাজিউর রহমান নাজু (নাজমুল হক নাজু/নাজিমুল হক) প্রমুখ।

আদালত সূত্র জানায়, চলতি বছরের এপ্রিল মাসে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে ৭ এপ্রিল ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করেন বিচারক। এ সময় আরিফুল হক চৌধুরী, জি কে গৌছ এবং লুৎফুজ্জামান বাবর নিজেদের নির্দোষ দাবি করেন।

রায় ঘোষণার দিন সকালে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও জি কে গৌছসহ আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক জনসভায় গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই সভায় প্রধান অতিথি ছিলেন তৎকালীন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। হামলায় যুবলীগের এক নেতা নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন। অভিযোগে বলা হয়, সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছিল।

ঘটনার তদন্ত শেষে বিভিন্ন সময়ে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গৌছসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন।

আমার বার্তা/এমই

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

জুলাই অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় প্রথম সাক্ষী

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি

জামায়াতপন্থি ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

জনবান্ধব-দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাতে সরকারের জিরো টলারেন্স নীতি: মন্ত্রী

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে বাকৃবি ভিসির সংবর্ধনা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু, সই হবে ১৫ সমঝোতা স্মারক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

স্পেনে ভয়াবহ দাবদাহে ৪ দিনে প্রাণ গেছে ২১২ জনের

তেলবাহী লরিতে জিপিএস সংযোগে অর্থ জমা না দেওয়ার সিদ্ধান্ত মালিক সমিতির

রাষ্ট্রপতির কাছে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

শুক্রবার ঢাকার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

হাওর ও পার্বত্য অঞ্চলের খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান

প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদণ্ড

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

অনুমোদনবিহীন এজেন্সির আকর্ষণীয় হজ প্যাকেজ, সতর্ক করলো মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়