ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত করবে না আইসিসি

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৬, ১৩:০৩

আফগানিস্তানে যুদ্ধের সময় মার্কিন সেনাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠেছিল। এসব অভিযোগের তদন্তও শুরু করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আদালতের বিরোধের মধ্যে এবার সেই তদন্ত বন্ধের সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

গত শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত আদালতের নথিতে বলা হয়েছে, আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আইসিসির বিচারকেরা।

এখন থেকে ২০২১ সালের পর তালেবানের কর্মকাণ্ডের ওপর তদন্তে বেশি গুরুত্ব দেওয়া হবে। তদন্ত চালানো এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে প্রসিকিউশনের বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করেন আদালত।

তবে, আইসিসির এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আদালতের বিরোধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আদালতের বর্তমান ও সাবেক ১৩ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিরোধিতা থেকেই ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে। ফলে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আইসিসির বিরোধ আরও বেড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই আইসিসিকে মার্কিন নাগরিকদের বিচার করতে দেবেন না। গত অক্টোবরে দেওয়া এক বিবৃতিতে আদালতটিকে ধাপে ধাপে ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি।

এমন পরিস্থিতিতে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ কি আইসিসির কার্যক্রমে প্রভাব ফেলছে?

তবে, আইসিসির বিচারকেরা তাদের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের কোনো চাপের কথা উল্লেখ করেননি। বরং তদন্ত চালানো এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানিয়েছেন তারা।

এদিকে, আইসিসির এই সিদ্ধান্তে শুধু মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্তই বন্ধ হয়নি, খোরাসান প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তও বন্ধ হয়েছে।

তবে, তালেবানের বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে। গত বছর তালেবানের চার নেতার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাও বহাল থাকবে বলে জানা গেছে।

আফগানিস্তানে যুদ্ধাপরাধের তদন্ত শুরু হয়েছিল ২০২০ সালে। ২০০২ সাল থেকে আফগান সরকারি বাহিনী, তালেবান, মার্কিন সেনা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগ এই তদন্তের আওতায় ছিল।

তবে, ২০২১ সালে তৎকালীন প্রধান আইনজীবী করিম খান প্রমাণ সংগ্রহের জটিলতার কথা উল্লেখ করে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তদন্তে কম গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। এবার বিচারকেরা আনুষ্ঠানিকভাবে সেই তদন্ত বন্ধ করে দিলেন।

এদিকে, আইসিসির প্রধান আইনজীবী জানিয়েছেন, তদন্ত বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা এরই মধ্যে আপিল করেছেন। ফলে, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। দেশটি এই আদালতের বিচার করার ক্ষমতাও স্বীকার করে না। তবে, আইসিসির প্রতিষ্ঠাকালীন বিধি অনুযায়ী, সদস্যদেশের ভূখণ্ডে সংঘটিত গুরুতর অপরাধের অভিযোগে যে কারও বিচার করার ক্ষমতা রয়েছে আদালতের।

সূত্র: আল–জাজিরা

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীরা যখন উঠেপড়ে লেগেছে, তখন সবার নজর তার

ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই : রুবিও

ইরানের বিরুদ্ধে আর কোনো মার্কিন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো

ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

ইরানে ফের হামলা শুরুর ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে যার অধিকাংশই নারী: জুবাইদা রহমান

আ.লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমার আতশবাজি করেন

ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই : রুবিও

ডাক্তারদের যেন আর রাজনীতির শিকার হতে না হয় : মির্জা আব্বাস

ভিডিও কলে নবজাতকের কানে আজান দিলে সুন্নত আদায় হবে?