ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৬, ১৩:২৩

ইরানে ফের হামলা শুরুর ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষ নির্বাহী রোমান গফম্যান। গতকাল শুক্রবার ওয়াশিংটনে পৌঁছেছেন তিনি।

গফম্যানের এই সফর সম্পর্কে অবগত ট্রাম্প প্রশাসনের ৩টি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সফরে তিনি ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন।

ইসরায়েলের বর্তমান অন্তবর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অন্যতম ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত রোমান গোফম্যানের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার জন্য চাপ দিচ্ছেন।

ওয়াশিংটন পৌঁছে ইতোমধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক জন র‌্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছে গফম্যান। ট্রাম্প প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, র‌্যাটক্লিফের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতের জন্য মিয়ামিতে যাবেন তিনি।

মোসাদ, সিআইএ এবং হোয়াইট হাউস রোমান গফম্যানের এই সফরের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এখানে উল্লেখ্য যে ইরানে ফের হামলা শুরুর জন্য গত কয়েক মাসে একাধিকবার প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ দিয়েছেন নেতানিয়াহু, কিন্তু ট্রাম্প বরাবরই তা প্রত্যাখ্যান করেছেন। একজন মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, সর্বশেষ ৫ নভেম্বর এক ফোনালাপে তারা ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলেন।

ইরানে ফের সামরিক অভিযাানের পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন—সেই সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না, তাও খতিয়ে দেখছেন।

১২ নভেম্বর (বৃহস্পতিবার) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাইলে এখনই এটি (ইরানের সামরিক সক্ষমতা) শেষ করে দিতে পারি। তবে যাদের সুরক্ষার কথা আমি ভাবছি, তাদের অনুরোধে আমরা একটু দীর্ঘ প্রক্রিয়ায়, আরও সংযতভাবে এগোচ্ছি।”

তিনি আরও বলেন, “সৌদি আরব আমাকে অনুরোধ করেছে পরিস্থিতি আপাতত যেমন আছে তেমনই যাতে থাকে, কারণ ইরান ভেতর থেকে ভেঙে পড়ছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন—সবাইই চায় এই অপেক্ষমাণ সময়টুকু বজায় থাকুক।”

অন্তর্নিহিত বিষয়

ইসরায়েলে ২৭ অক্টোবরের নির্বাচনের পর নেতানিয়াহু পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন এবং তার তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের জন্য ম্যান্ডেট পেয়েছেন। তবে তিনি শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত।

এদিকে, ইসরায়েলি বিরোধী দলগুলোর আশঙ্কা, আইজেনকোটের প্রচেষ্টাকে ব্যর্থ করতে নেতানিয়াহু হয়তো ইরানের ওপর হামলা চালাতে পারেন—অথবা ইরানকে ইসরায়েলের ওপর হামলা করতে উসকে দিতে পারেন। কারণ, আইজেনকোট সফল হলে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।

বৃহস্পতিবার নেতানিয়াহু আইজেনকোটের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন এবং তাকে ইরান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

আইজেনকোটের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি মনে করেন না যে বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে আইজেনকোট জানান, এ সপ্তাহে তিনি নেতানিয়াহু এবং তার সামরিক সচিবের সঙ্গে বৈঠক করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, সরকার পরিবর্তনের এই অন্তর্বর্তীকালীন সময়ে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের ওপর নজরদারির অভাব তিনি ঘটতে দেবেন না।

বিবৃতিতে আইজেনকোট বলেছেন, “আমার কাছে ইসরায়েলের নিরাপত্তাই সবার আগে—অন্য যেকোনো বিবেচনার ঊর্ধ্বে। একে কখনোই রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। দায়িত্বশীল পদে থাকা সবার কাছে আমি এমনটাই প্রত্যাশা করি।”

সূত্র : এক্সিওস

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীরা যখন উঠেপড়ে লেগেছে, তখন সবার নজর তার

ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই : রুবিও

ইরানের বিরুদ্ধে আর কোনো মার্কিন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো

মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত করবে না আইসিসি

আফগানিস্তানে যুদ্ধের সময় মার্কিন সেনাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠেছিল। এসব অভিযোগের তদন্তও শুরু করেছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে যার অধিকাংশই নারী: জুবাইদা রহমান

আ.লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমার আতশবাজি করেন

ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই : রুবিও

ডাক্তারদের যেন আর রাজনীতির শিকার হতে না হয় : মির্জা আব্বাস

ভিডিও কলে নবজাতকের কানে আজান দিলে সুন্নত আদায় হবে?