ই-পেপার মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

হুতিদের হামলার জেরে সৌদিতে স্থগিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন

আমার বার্তা অনলাইন:
২০ অক্টোবর ২০২৬, ১১:৩৮

ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবের ওপর প্রাণঘাতী হামলা অব্যাহত থাকায় দেশটির ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) সম্মেলন আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্ষিক এ সম্মেলন আগামী সপ্তাহে ২৬ অক্টোবর শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল। মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আগামী বছরের সম্মেলনের তারিখ ‘খুব শিগগিরই’ ঘোষণা করা হবে।

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ‘আমাদের অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর অঙ্গীকার থেকে’।

তিনি বলেন, “এটি আমাদের দশম এবং একটি বিশেষ মাইলফলক সংস্করণ হওয়ায় আমরা নিশ্চিত করতে চাই যে, সম্মেলনটি যেন এর পূর্ণ পরিসর, অসাধারণ মান এবং স্মরণীয় প্রভাব নিয়ে অনুষ্ঠিত হয়—যা আমাদের সম্প্রদায় প্রত্যাশা করে এবং প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য।”

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সঙ্গে মিল রেখে অনানুষ্ঠানিকভাবে ‘মরুভূমির দাভোস’ নামে পরিচিত এ সম্মেলনে সৌদি আরবের উচ্চাভিলাষী বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়। রাষ্ট্র-সমর্থিত এ সম্মেলনের লক্ষ্য হলো দেশটির অর্থনীতিকে জ্বালানি সম্পদনির্ভরতা থেকে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর খাতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় শত শত কোটি ডলারের বিনিয়োগ আকর্ষণ করা।

এফআইআইয়ের ওয়েবসাইট অনুযায়ী, সম্মেলনে যেসব বক্তার অংশ নেয়ার কথা ছিল, তাদের মধ্যে রয়েছেন অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট এবং প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ফিঙ্ক।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইরান-ঘনিষ্ঠ হুথিদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লড়াই আরও তীব্র হয়েছে।

আনসার আল্লাহ নামেও পরিচিত হুথিরা সৌদি আরবজুড়ে সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং আরও শত শত মানুষ আহত হয়েছেন।

হরমুজের তলদেশের ইন্টারনেট কেবলকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হামলার নতুন লক্ষবস্তু নির্ধারণের হুমকি দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত

বৈশ্বিক আবহাওয়ায় যেভাবে বড় পরিবর্তন আনছে ‘এল নিনো’

বিশ্বের আবহাওয়া বদলে দেওয়ার অন্যতম প্রধান কারণ ‘এল নিনো’ গত কয়েক মাস ধরে আরও শক্তিশালী

ফ্রান্সজুড়ে দাঙ্গার পর প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

চলমান দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি

ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে গণবিক্ষোভ ঘিরে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা ছড়িয়ে পড়ায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের দুর্ঘটনায় ১০ জনের পরিচয় মিলেছে, ৭ সদস্যের তদন্ত কমিটি

হরমুজের তলদেশের ইন্টারনেট কেবলকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান

বৈশ্বিক আবহাওয়ায় যেভাবে বড় পরিবর্তন আনছে ‘এল নিনো’

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

হুতিদের হামলার জেরে সৌদিতে স্থগিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন

হ্যাকারদের কবলে এআই টুল, ব্যবহারকারীদের অ্যাকাউন্টে শত শত ডলারের বিল

ফ্রান্সজুড়ে দাঙ্গার পর প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

সৈয়দপুরে রাস্তায় দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত

আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

মামলা দেন আমার নামে, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও

লাইভ ব্যাগেজ সেবায় সন্তুষ্ট যাত্রীরা, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত

২০ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

সোনা ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি হিন্দ জমিয়তের