ই-পেপার মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি হিন্দ জমিয়তের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১৯:৫৭

জমিয়তে উলামায়ে হিন্দ সরকারের কাছে দাবি জানিয়ে বলেছে, ভারতের দিল্লিতে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ও সংলগ্ন কবরস্থান রক্ষা করতে হবে ।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হাকিমুদ্দিন কাসেমির নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে সাক্ষাৎ করে মসজিদটি ভেঙে ফেলার উদ্যোগ ঠেকাতে জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রতিনিধিদলটি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানির পক্ষ থেকে মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করে। এতে ঐতিহাসিক মসজিদ ও কবরস্থানের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মসজিদে মুসল্লিদের যাতায়াত এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ পুনরায় চালুর দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, দিল্লির সফদরজং সমাধিসৌধের পেছনে অবস্থিত রেসকোর্স মসজিদটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃত। নতুন দিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) ঐতিহাসিক ভবনের তালিকায় মসজিদটি ২২ নম্বরে এবং ১৯৭৭ সালের দিল্লি গেজেটে ১৮ নম্বরে তালিকাভুক্ত রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে দিল্লি ওয়াক্‌ফ বোর্ড ও এনডিএমসির কাছ থেকে এ বিষয়ে প্রতিবেদন সংগ্রহের জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানায়। পাশাপাশি মসজিদ ও কবরস্থানের আইনি অবস্থান পূর্ণাঙ্গভাবে যাচাই না করে কোনো ধরনের উচ্ছেদ বা ভাঙার পদক্ষেপ না নেওয়া নিশ্চিত করার দাবি জানানো হয়।

জবাবে কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিষয়টি সমাধানে তাঁর পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে প্রতিনিধিদল।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

সৌদি সুরক্ষায় যুক্তরাজ্যের যুদ্ধবিমান মোতায়েন 

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান পাঠানোর

শিগগিরই প্যারিস সংখ্যাগরিষ্ঠ মুসলিম শহর হবে : ট্রাম্প

খুব শিগগিরই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে— এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে আগামী বছর নিজের মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

ভারতের আসামে দুই দিনে এক হাজার ১০০টির বেশি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‌'গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতা' 

সৌদি সুরক্ষায় যুক্তরাজ্যের যুদ্ধবিমান মোতায়েন 

ডিবির অভিযানের পর সেই অতিরিক্ত ডিআইজি ক্লোজড

সীমান্তের ওপারের পয়সায় এখানে বসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে

হবিগঞ্জ ইকরায় পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম বেছে নিয়েছে বন্দীরা 

নিউইয়র্কে দোয়া মাহফিলে চরমোনাই পীর

শিগগিরই প্যারিস সংখ্যাগরিষ্ঠ মুসলিম শহর হবে : ট্রাম্প

বিজিবির পৃথক অভিযানে ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ৪

ইশরাক কাজটা ভালোই করেছে, তবে হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি : স্পিকার

প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন : জামায়াত আমির

সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, খণ্ড খণ্ড মিছিলে আসছেন নেতাকর্মীরা

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

প্রাণের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বস্তিই হোক অগ্রাধিকার

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত, ১০ লাখ স্থলমাইন চায় ফিনল্যান্ড

নাটোরের দুর্ঘটনায় ১০ জনের পরিচয় মিলেছে, ৭ সদস্যের তদন্ত কমিটি

হরমুজের তলদেশের ইন্টারনেট কেবলকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান