ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

পৃথিবীর বাসযোগ্যতা সূচকে ১৭৩ শহরের মধ্যে ঢাকা ১৭১তম

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ১৩:৪১

বিশ্বের বাসযোগ্য শহরের নতুন তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এই তালিকায় বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। গত বছরও তালিকায় একই অবস্থানে ছিল ঢাকা।

মূলত হিউম্যান রিসোর্স (এইচআর) বিভাগগুলোকে সহায়তার জন্য এই তালিকা তৈরি করা হয়। প্রবাসী কর্মীদের সুযোগ-সুবিধা নির্ধারণে এই র‌্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা, অবকাঠামো এবং স্থিতিশীলতা—এই পাঁচটি ক্যাটাগরির ওপর ভিত্তি করে শহরের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

বসবাসের সেরা শহর কোপেনহেগেন

চলতি বছরে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের মর্যাদা পেয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান ধরে রাখল শহরটি। কোপেনহেগেনের স্কোর ৯৮।

তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভিয়েনা ও মেলবোর্ন। উত্তর আমেরিকার একমাত্র শহর হিসেবে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ভ্যাঙ্কুভার (৯ম)। মেগাসিটিগুলোর মধ্যে একমাত্র টোকিও (১০ম) শীর্ষ দশে রয়েছে। যানজট ও অপরাধ প্রবণতার কারণে সাধারণত বড় শহরগুলোর স্কোর কমে যায়।

তলানিতে দামেস্ক, পিছিয়েছে মধ্যপ্রাচ্য

২০১৩ সাল থেকে এই তালিকার একেবারে তলানিতে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। যুদ্ধবিধ্বস্ত এই শহরের বর্তমান স্কোর ৩১ দশমিক ৬। দামেস্কের ঠিক ওপরে ১৭২তম অবস্থানে রয়েছে লিবিয়ার ত্রিপোলি। আর ৪১ দশমিক ৭ স্কোর নিয়ে ১৭১তম অবস্থানে রয়েছে ঢাকা। পাকিস্তানের করাচি রয়েছে ১৭০তম অবস্থানে।

সাম্প্রতিক যুদ্ধ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের শহরগুলোর বাসযোগ্যতার মান উল্লেখযোগ্যভাবে কমেছে। ইরানি ড্রোন হামলার পর মাস্কটের অবস্থান ১৪ ধাপ নেমে ১২৩তম হয়েছে। এছাড়া দোহা, দুবাই এবং আবুধাবির মতো জনপ্রিয় শহরগুলোর র‍্যাংকিংও বেশ কয়েক ধাপ পিছিয়েছে।

তালিকার উন্নতির দিক থেকে এগিয়ে রয়েছে চীন। সরকারি বিনিয়োগের ফলে দেশটির প্রতিটি শহরের স্বাস্থ্যসেবা খাতের স্কোর বেড়েছে। প্রতিটি নাগরিকের ১৫ মিনিটের হাঁটা দূরত্বের মধ্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দেশটি।

তবে কড়া নজরদারি, পরিবেশগত সমস্যা এবং গণতন্ত্রের ঘাটতির কারণে চীনের শহরগুলোর র‍্যাংকিং কাঙ্ক্ষিত মাত্রায় এগোতে পারছে না। ফলে কর ফাঁকি দিতে চাওয়া পশ্চিমা নাগরিকদের আকর্ষণ করার সম্ভাবনা এখনো চীনের কম। - সূত্র: দ্য ইকোনমিস্ট

আমার বার্তা/এমই

ইউক্রেনে রুশ বাহিনীর বড় হামলায় কমপক্ষে ২৮ জন নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভ, জাপোরিজ্জিয়ার দক্ষিণাঞ্চল এবং রাশিয়ার সীমান্তবর্তী সুমি অঞ্চলে সোমবার ভোরের দিকে ক্ষেপণাস্ত্র ও

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

ইরানের কোম শহরে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের বৈশ্বিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে আরও জোরদার করা এবং ফ্রন্টলাইনে নিয়োজিত শান্তিরক্ষীদের সক্ষমতা

ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ হোসাম

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকালেই চলে গেলেন আফগানিস্তানের পেসার শাপুর জাদরান

খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের একাধিক স্থানে হাঁটুপানি, বন্ধ যানবাহন চলাচল

বাকৃবিতে নবগঠিত ভেটেরিনারি স্কুলের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইউক্রেনে রুশ বাহিনীর বড় হামলায় কমপক্ষে ২৮ জন নিহত

শিশু অপহরণের পর হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

বাংলাদেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ কিনতে আগ্রহী কয়েকটি দেশ

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে যোগ দিলেন ফারুক আহমেদ

তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে: মাহবুব আনাম

৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলার বন্যার আভাস

কানাডার হাইকমিশনারের সঙ্গে সেনাপ্রধানের নিরাপত্তা-প্রতিরক্ষা আলোচনা

দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

পৃথিবীর বাসযোগ্যতা সূচকে ১৭৩ শহরের মধ্যে ঢাকা ১৭১তম

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

এনসিপির সমাবেশে হামলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে: শরীফ ভূঁইয়া

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন