ই-পেপার বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

গাজার শাসনকার্যে আর থাকছে না হামাস, কমিটি ভেঙে দেয়ার ঘোষণা

আমার বার্তা অনলাইন:
০৬ জুলাই ২০২৬, ১৮:২৭
২০২৬ সালের ৬ জুলাই মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ-তে অবস্থিত আল-আকসা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন হামাসের সরকারি গণমাধ্যম কার্যালয়ের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার শাসন কাজে নিয়োজিত নিজেদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর সোমবার গাজা উপত্যকা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার এই ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাস কমিটি ভেঙে দেওয়ায় উপত্যকাটি পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ সুগম হলো।

হামাসের কর্মকর্তারা বলেছেন, ‘‘প্রায় দুই দশক ধরে গাজা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির বেসামরিক শাসন বাস্তবায়নের পথ প্রশস্ত হবে।’’

এই পদক্ষেপকে সশস্ত্র গোষ্ঠী হামাসের উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে গাজা শাসন করে আসছিল হামাস।

গাজায় হামাস ও ইসরায়েলের মাঝে গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গোষ্ঠীটি বারবার বলেছে, তারা দৈনন্দিন শাসনকাজ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে তাদের নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে।

জনসমক্ষে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে এই কমিটির কার্যক্রম তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে; যিনি গাজা পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত কাজ করবেন।

গাজায় হামাসের গণমাধ্যম শাখা বলেছে, সোমবার আরও পরের দিকে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবে হামাস। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি সংগঠনটি।

হামাসের আরেকজন কর্মকর্তা বলেছেন, সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে গোষ্ঠীটি ফিলিস্তিনের অন্যান্য উপদলগুলোকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। ওই কর্মকর্তা বলেন, উপদলগুলো হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা এটিকে গাজার শাসনভার গ্রহণের ক্ষেত্রে জাতীয় কমিটির সক্ষমতা বৃদ্ধির একটি বড় ও আন্তরিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

হামাসের এই কমিটি বিলুপ্তির ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজির) প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পথ উন্মুক্ত হলো।

আমার বার্তা/এমই

ইউক্রেনে রুশ বাহিনীর বড় হামলায় কমপক্ষে ২৮ জন নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভ, জাপোরিজ্জিয়ার দক্ষিণাঞ্চল এবং রাশিয়ার সীমান্তবর্তী সুমি অঞ্চলে সোমবার ভোরের দিকে ক্ষেপণাস্ত্র ও

পৃথিবীর বাসযোগ্যতা সূচকে ১৭৩ শহরের মধ্যে ঢাকা ১৭১তম

বিশ্বের বাসযোগ্য শহরের নতুন তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এই তালিকায় বসবাসের সবচেয়ে

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

ইরানের কোম শহরে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের বৈশ্বিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে আরও জোরদার করা এবং ফ্রন্টলাইনে নিয়োজিত শান্তিরক্ষীদের সক্ষমতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

আওয়ামী লীগের কিছু করার নৈতিক সক্ষমতা নেই: তথ্য উপদেষ্টা

আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

নৌ-পুলিশের থানা চেয়ে প্রাণিসম্পদ মন্ত্রীকে প্রশ্ন, সংসদে হাস্যরস

জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট

জুলাই অভ্যুত্থানে আ.লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে: তথ্য উপদেষ্টা

পুলিশ কেসের রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় আসছে নতুন নির্দেশনা

এইচএসসির প্রশ্নের গোপনীয়তা নিশ্চিতে কঠোর নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ডের

১৭ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে প্রতিমন্ত্রী

বর্তমান সংসদকে ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই : চিফ হুইপ

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ