ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ হোসাম

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ১০:১৩
বিশ্বকাপের নকআউটে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ান তিনি।

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক সংকট নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেছেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করে, তাহলে সে মানুষই নয়—সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন।

এর আগে বিশ্বকাপের নকআউটে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর সেই সাফল্য ফিলিস্তিনিদের উৎসর্গ করেন হাসান। মাঠে ফিলিস্তিনের পতাকাও ওড়ান তিনি। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি ছিল শুধুই একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া।

হাসান বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে কোনো প্রাণীর ওপর নির্যাতন হলে তা নিয়ে সবাই প্রতিবাদ করে। অথচ হাজার হাজার নিরীহ মানুষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার খবর যেন এখন স্বাভাবিক হয়ে গেছে। তার মতে, ধর্ম বা জাতিগত পরিচয়ের আগে মানুষ হিসেবে সবারই নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন, আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা হলো—ফিফা যেমন পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা উচিত।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক শিশু রয়েছে। বাস্তুচ্যুত লাখো মানুষ ধ্বংসস্তূপের মধ্যে অনিশ্চয়তার জীবন কাটাচ্ছেন।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। অনেক ক্রীড়াবিদও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অবশ্য আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়েও কথা বলেন হাসান। তিনি বলেন, আমাদের স্বপ্নের কোনো সীমা নেই। সমর্থকদের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা নিজেদের ছোট দল মনে করি না। আমরা জানি, আমাদের সামনে বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি আছেন, কিন্তু আমরা তাদের ভয় পাই না।

তিনি যোগ করেন, মিসর শুধু নিজেদের নয়, পুরো আরব বিশ্ব ও আফ্রিকার প্রতিনিধিত্ব করছে। আর্জেন্টিনাকে হারাতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে মিসর। - সূত্র: আলজাজিরা

আমার বার্তা/এমই

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের বৈশ্বিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে আরও জোরদার করা এবং ফ্রন্টলাইনে নিয়োজিত শান্তিরক্ষীদের সক্ষমতা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ছাড়াল ৩৫০০, গৃহহীন ১৮ হাজার

গত মাসের শেষদিকে ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প আঘাত হানে। এতে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে তিন হাজার

খামেনি পরবর্তী ইরানের নতুন শাসনব্যবস্থা আগের চেয়ে কতটা আলাদা

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুধু ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকেই আঘাত

ওমান উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজে আগুন

ওমান উপকূলে একটি জাহাজে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষর এবং দেশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ হোসাম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ছাড়াল ৩৫০০, গৃহহীন ১৮ হাজার

খামেনি পরবর্তী ইরানের নতুন শাসনব্যবস্থা আগের চেয়ে কতটা আলাদা

দেশের ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা

পর্তুগালের বিদায়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মার্টিনেজ

ওমান উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজে আগুন

বিতর্কের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

নাটকীয় জয়ে শেষ আটে স্পেন, বিদায় নিলো রোনালদোর পর্তুগাল

৭ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত, আরও পাহাড়ধসের শঙ্কা

বার্ষিক পরীক্ষার সময় নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ

চক্ষু স্বাস্থ্যসেবায় মেগা প্রকল্প, বৈশ্বিক সম্মেলনের সহ-আয়োজক বাংলাদেশ

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চিফ হুইপ

গুলশান-বনানী-বারিধারা লেকের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ

টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি, চাপে সীমিত আয়ের মানুষ

গাজার শাসনকার্যে আর থাকছে না হামাস, কমিটি ভেঙে দেয়ার ঘোষণা