ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

পুলিশ কেসের রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় আসছে নতুন নির্দেশনা

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ১৮:১৩

সড়ক দুর্ঘটনা বা অন্য যে-কোনো কারণে আহত কোনো রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর যদি সেটি পুলিশ কেস হিসেবে বিবেচিত হয় এবং পরে তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, তাহলে সরকারি হাসপাতালের একজন নিবন্ধিত চিকিৎসকের লিখিত রেফারেল বাধ্যতামূলক করা হচ্ছে। একই সঙ্গে রোগী ভর্তি হওয়ার পর সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে স্থানীয় থানাকে বিষয়টি অবহিত করতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হচ্ছে এবং আগামী এক-দুই দিনের মধ্যে অধিদপ্তরের হাসপাতাল শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, সরকারি হাসপাতাল থেকে দালালচক্র রোগী সরিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে নামসর্বস্ব ক্লিনিকে নিয়ে গিয়ে বিপুল অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাও পান না। এসব অনিয়ম বন্ধ করা এবং বেসরকারি হাসপাতালগুলোর জবাবদিহি ও নজরদারি বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে আসা গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত রোগীদের বেশিরভাগ সময়ই ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এর প্রয়োজন হয়। কিন্তু সরকারি হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকলে বাধ্য হয়ে রোগীকে বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করতে হয়। সে ক্ষেত্রে রোগী স্থানান্তরের আগে সরকারি হাসপাতালের চিকিৎসকের কাছ থেকে লিখিতভাবে উল্লেখ করতে হবে যে আইসিইউ শয্যা না থাকায় রোগীকে অন্যত্র পাঠানো হচ্ছে। এতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবার মধ্যে একটি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বলে আশা করছি।

ডা. জাহিদ রায়হান বলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কেসের রোগীদের বিষয়ে সংশ্লিষ্ট থানা অবগত থাকলে কোনো হাসপাতাল চাইলেই রোগীকে জিম্মি করে রাখার সুযোগ পাবে না। এতে রোগীর স্বার্থ সুরক্ষিত হবে এবং আইনগত তদারকিও সহজ হবে।

উল্লেখ্য, গত ২৯ জুন ঢাকা পোস্টে প্রকাশিত “নামসর্বস্ব ক্লিনিকে রোগী ‘সাপ্লাই’, নিঃস্ব হচ্ছে হাজারও পরিবার” শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে সক্রিয় হয়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে একাধিক পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ শুরু করেছে।

আমার বার্তা/এমই

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

চলতি বছরে গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.

চক্ষু স্বাস্থ্যসেবায় মেগা প্রকল্প, বৈশ্বিক সম্মেলনের সহ-আয়োজক বাংলাদেশ

দেশে ছানি রোগের কারণে দৃষ্টিপ্রতিবন্ধী বা অন্ধ হয়ে পড়া প্রায় ১০ লাখ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৪১: স্বাস্থ্য অধিদপ্তর

হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে

শনিবারের মধ্যে ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের কিছু করার নৈতিক সক্ষমতা নেই: তথ্য উপদেষ্টা

আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

নৌ-পুলিশের থানা চেয়ে প্রাণিসম্পদ মন্ত্রীকে প্রশ্ন, সংসদে হাস্যরস

জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট

জুলাই অভ্যুত্থানে আ.লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে: তথ্য উপদেষ্টা

পুলিশ কেসের রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় আসছে নতুন নির্দেশনা

এইচএসসির প্রশ্নের গোপনীয়তা নিশ্চিতে কঠোর নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ডের

১৭ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে প্রতিমন্ত্রী

বর্তমান সংসদকে ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই : চিফ হুইপ

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ

চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-শিশুর