ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ভারত নামের একটি ছোট দেশ এখন আমাদের বন্ধু: নেতানিয়াহু

আমার বার্তা অনলাইন:
০৬ জুলাই ২০২৬, ১৪:২৬

ভারতে নামের একটি ছোট দেশ এখন আমাদের বন্ধু বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলের আর কোনো শক্তিশালী মিত্র অবশিষ্ট নেই- মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের এই মন্তব্যের জবাবে রোববার (৫ জুলাই) ভারতকে নিয়ে এমন মন্তব্য করেন নেতানিয়াহু।

‘ফক্স নিউজ সানডে ব্রিফিং’-এ কথা বলার সময় নেতানিয়াহু উল্লেখ করেন যে, ইসরায়েলের পাশে আরও অনেক দেশের সমর্থন রয়েছে, যার মধ্যে রয়েছে ভারত নামের একটি ছোট দেশ। আপনারা তো জানেনই, সেখানে ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) মানুষ বাস করে ও ঈশ্বর জানেন, সেখানে আমাদের কী অভূতপূর্ব সমর্থন রয়েছে।

গত মাসে হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেছিলেন যে, ইসরায়েলের উচিত মার্কিন-ইরান শান্তি আলোচনাকে সম্মান জানানো। মার্কিন-ইরান চুক্তি নিয়ে ইসরায়েলি নেতারা অসন্তুষ্ট ও তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছেন- এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে ভ্যান্স বলেছিলেন, আমি যদি ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় থাকতাম, তবে পুরো বিশ্বে আমার অবশিষ্ট থাকা একমাত্র শক্তিশালী মিত্রকে (যুক্তরাষ্ট্র) আক্রমণ করতাম না।

আজকের সাক্ষাৎকারে নেতানিয়াহু বিশেষভাবে উল্লেখ করেন যে, তিনি ফেসবুকে ভারতের কাছ থেকে প্রচুর সমর্থন পাচ্ছেন। তিনি বলেন, আপনারা জানেন, আমার এই ফেসবুকের ব্যাপারটি রয়েছে ও সেখানে আমি উপচে পড়া সমর্থন পাচ্ছি। আমার এমন আরও অনেক সমর্থক থাকতে পারে।

ইসরায়েলের আর কোনো মিত্র নেই- ভ্যান্সের এমন দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেন, আমাদের অনেক, অনেক বন্ধু রয়েছে। তিনি দাবি করেন, অনেক দেশই মূলত ইসরায়েলের বিশ্বমানের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য মুখিয়ে থাকে।

নেতানিয়াহু আরও যোগ করেন, অনেক দেশের নেতাই আমাকে ফোন করেন ও বলেন, দেখো, জনমত নিয়ে আমার কিছুটা সমস্যা রয়েছে, কিন্তু আমি তোমাকে জানাতে চাই যে আমরা তোমাকে শ্রদ্ধা করি। আমরা কি কিছু চুক্তি করতে পারি? তোমাদের সামরিক বাহিনী যা যা করে, তার কিছু কি আমাদের শেখাতে পারো? এবং আমরা কি তোমাদের কিছু এআই ও সাইবার দক্ষতা পেতে পারি?’

ইসরায়েলি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ইসরায়েল সাইবার প্রযুক্তিতে বিশ্বের এক নম্বর বা দুই নম্বর দেশ এবং আমাদের প্রযুক্তি অত্যন্ত উন্নত। তাই বাহ্যিকভাবে সম্পর্ক যেমনটা দেখায়, আসলে তা মোটেও তেমন নয়। - সূত্র: দ্য হিন্দু

আমার বার্তা /জেএইচ

ইউক্রেনে রুশ বাহিনীর বড় হামলায় কমপক্ষে ২৮ জন নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভ, জাপোরিজ্জিয়ার দক্ষিণাঞ্চল এবং রাশিয়ার সীমান্তবর্তী সুমি অঞ্চলে সোমবার ভোরের দিকে ক্ষেপণাস্ত্র ও

পৃথিবীর বাসযোগ্যতা সূচকে ১৭৩ শহরের মধ্যে ঢাকা ১৭১তম

বিশ্বের বাসযোগ্য শহরের নতুন তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এই তালিকায় বসবাসের সবচেয়ে

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

ইরানের কোম শহরে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের বৈশ্বিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে আরও জোরদার করা এবং ফ্রন্টলাইনে নিয়োজিত শান্তিরক্ষীদের সক্ষমতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের কিছু করার নৈতিক সক্ষমতা নেই: তথ্য উপদেষ্টা

আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

নৌ-পুলিশের থানা চেয়ে প্রাণিসম্পদ মন্ত্রীকে প্রশ্ন, সংসদে হাস্যরস

জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট

জুলাই অভ্যুত্থানে আ.লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে: তথ্য উপদেষ্টা

পুলিশ কেসের রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় আসছে নতুন নির্দেশনা

এইচএসসির প্রশ্নের গোপনীয়তা নিশ্চিতে কঠোর নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ডের

১৭ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে প্রতিমন্ত্রী

বর্তমান সংসদকে ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই : চিফ হুইপ

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ

চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-শিশুর