ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘তেলাপোকা’র ভয়ে কাঁপছে মোদী সরকার, বন্ধ করলো ওয়েবসাইটও

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১৯:৩৭
ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে মোদী সরকার/ ছবি: এক্স@ধ্রুব রাঠি, সিজেপি

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ‘তেলাপোকা জনতা পার্টি’র (সিজেপি) ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শনিবার (২২৩ মে) দাবি করেছেন, মোদী সরকারের পদক্ষেপের কারণেই তাদের ওয়েবসাইট বন্ধ করা হয়েছে।

এর আগে, সিজেপির অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। গত বৃহস্পতিবার ভারত সরকারের অনুরোধে এক্স কর্তৃপক্ষ দেশটিতে এই অ্যাকাউন্টটি অবরুদ্ধ করে।

অভিজিৎ দিপকে অভিযোগ করেয়েছেন, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বারবার হ্যাক করার চেষ্টা হচ্ছে।

মাত্র এক সপ্তাহ আগে শুরু হওয়া এই তেলাপোকা আন্দোলন ভারতের সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এবং সরকারের সমালোচনার কারণে আলোচনায় এসেছে।

শনিবার অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তাদের ‘আইকনিক’ ওয়েবসাইট সরিয়ে দেওয়া হয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তেলাপোকা জনতা পার্টি বা সিজেপি শুরু হয় ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্য ঘিরে। তিনি বেকার তরুণদের একাংশকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়। যদিও পরে সূর্য কান্ত ব্যাখ্যা দিয়ে বলেন, তার মন্তব্য তরুণদের উদ্দেশে ছিল না। তিনি দাবি করেন, ভুয়া ডিগ্রিধারীদের সমালোচনা করেছিলেন।

তবে প্রধান বিচারপতির সেই মন্তব্যের প্রতিবাদেই ব্যঙ্গাত্মক এই আন্দোলন গড়ে তোলেন অভিজিৎ। ক্ষমতাসীন দল বিজেপির নামের সঙ্গে মিলিয়ে তিনি এর নাম দেন সিজেপি।

সিজেপির ইনস্টাগ্রাম পেজে এরই মধ্যে ২ কোটি ২০ লাখের বেশি অনুসারী যুক্ত হয়েছে। সেই তুলনায় বিজেপির ইনস্টাগ্রাম অনুসারী বর্তমানে ৯০ লাখের কিছু বেশি।

দিপকের দাবি, গত এক সপ্তাহে প্রায় ১০ লাখ মানুষ এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য নিবন্ধন করেন। একই সময়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে তাদের আবেদনে ছয় লাখ মানুষ স্বাক্ষর করেন।

সাম্প্রতিক সময়ে ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ চলছে। সেই প্রেক্ষাপটে তেলাপোকা জনতা পার্টির উত্থান সামাজিক মাধ্যমে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। - সূত্র: আল-জাজিরা

আমার বার্তা/এমই

পশ্চিমবঙ্গের মতো শিক্ষা দিন: কোরবানি নিয়ে হায়দরাবাদের মাওলানার বার্তা

পশ্চিমবঙ্গের মুসলিমরা যেভাবে কোরবানি ঈদে গরু কোরবানি না করে উগ্রবাদীদের শিক্ষা দিয়েছে, সেই একইভাবে হায়দরাবাদের

চীনকে ঠেকাতে এআই নীতিমালা স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে এমন আশঙ্কায় একটি

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালু করছে ভারত

অনুপ্রবেশ বন্ধ করতে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প শুরু করেছে ভারত। এই প্রকল্পের

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

উত্তর চীনের শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিকের মৃত্যু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

নরসিংদীতে ৬ পুলিশ সদস্যকে কান ধরে ওঠবস করালেন আ.লীগের নেতাকর্মীরা

‘তেলাপোকা’র ভয়ে কাঁপছে মোদী সরকার, বন্ধ করলো ওয়েবসাইটও

হকি ও কাবাডি খেলোয়াড়দের অর্ধ কোটি টাকা আর্থিক পুরস্কার

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

ঈদে নৌপথের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক কোস্টগার্ড: ডিজি

ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল

লন্ডনে অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর স্মরণ সভা

এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

দেশের স্বার্থ রক্ষা করেই যেকোনো চুক্তি স্বাক্ষর করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

আগে ক্রীড়ামোদিরা কিছু দিতে আসতেন, এখন আসেন নিতে: স্পিকার

খেলা বান্ধব পরিবেশই আনবে সমাজের গুণগত পরিবর্তন: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় অগ্রগতি অসম্ভব: বাণিজ্যমন্ত্রী

কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

বিরোধীদলের কিছু নেতাকর্মী কি মাদকাসক্ত, প্রশ্ন বিএনপি নেতা আলালের

আরআরটিসি: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে