ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১০:২৩
আপডেট  : ২৩ মে ২০২৬, ১০:২৪

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। বায়ুমান সূচকে নয়া দিল্লির স্কোর ১৮৬। তালিকায় ১০ম অবস্থানে রয়েছে ঢাকা। আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১০৫, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

শনিবার (২৩ মে) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য জানা যায়।

বায়ুদূষণে এ দিন বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যার স্কোর ১৬৭। দক্ষিণ আমেরিকার দেশ চিলির রাজধানী সান্তিয়াগো ১৬৫ স্কোর নিয়ে তালিকার, তৃতীয় স্থানে রয়েছে । চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, এই শহরের স্কোর ১৫৫ এবং তালিকার পঞ্চম স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমুন্ডু, যার স্কোর ১৪২।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকাসহ ১০ জেলা তাপপ্রবাহের কবলে, উত্তরাঞ্চলে কালবৈশাখীর আভাস

দেশের বেশির ভাগ অঞ্চল গতকাল বুধবার ছিল বৃষ্টিশূন্য। এ কারণে ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল,

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। বায়ুমান সূচকে রিয়াদের

টানা বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি

ভোর থেকে টানা বৃষ্টিতে ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টির কারণে রাজধানীর বাতাস বর্তমানে

ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক মালিকদের বিলাসী জীবনযাত্রা নিয়ে অর্থমন্ত্রীর ক্ষোভ

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে ১০ দিনে তৃতীয়বারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

খামারিদের স্বার্থে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই: টুকু

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

৩০ কোটি ৬১ লাখ পাঠ্যবই ছাপাবে এনসিটিবি, খরচ ১৭০০ কোটি টাকা

শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলসচিব

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গণপিটুনি দিয়ে একজনকে পুলিশে সোপর্দ

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির নয়া এমডি  আশরাফুজ্জামান

রাশিয়ায় যুদ্ধে প্রাণ গেল আরও দুই বাংলাদেশি যুবকের

ক্রীড়াঙ্গনে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে টপকে কানেলো দ্বিতীয়

বিপিসি চেয়ারম্যানের সদ্য বদলীকৃত একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ 

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

ময়মনসিংহ-সিলেটে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

চীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা পড়েছে ৩৮ শ্রমিক

‘পথেই মৃত্যু’ ঠেকাতে উপজেলা পর্যায়ে সাপের অ্যান্টিভেনম দিচ্ছে সরকার

দহগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেলো বিএসএফ

ভেনেজুয়েলার তেলেই উঠে এসেছে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ: ট্রাম্প