ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

দহগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেলো বিএসএফ

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১০:১১

লালমনিরহাটে বিজিবির বাধায় দহগ্রাম সীমান্তে খুঁটি স্থাপন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২২ মে) বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা তিনবিঘা করিডোর এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০-এস এর কাছে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবাসী জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দহগ্রাম আঙ্গোরপোতা তিনবিঘা করিডোর এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০-এস এর কাছে খুঁটি স্থাপনের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবির দহগ্রাম ক্যাম্পের সদস্যরা বাধা দেন।

এ নিয়ে সীমান্তে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিফোনে আলোচনা হয়।

আলোচনার পর বিএসএফ তাদের সব ধরনের কার্যক্রম স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর বিজিবি সদস্যরাও নিজ নিজ ক্যাম্পে ফিরে আসেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ১৭৪ বিএসএফ সদস্যরা একই উপজেলার কলসীমুখী সীমান্ত এলাকায় বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালান। সে সময়ও বিজিবির বাধার মুখে তারা পিছু হটে স্থান ত্যাগ করেন।

বিজিবির রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধভাবে খুঁটি স্থাপনের প্রচেষ্টা বিজিবি প্রতিহত করেছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গণপিটুনি দিয়ে একজনকে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় ছয় বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহ-সিলেটে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে ইমন’ গ্রেপ্তার

যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ইমন ওরফে ভাগনে ইমনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। হত্যাসহ

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক মালিকদের বিলাসী জীবনযাত্রা নিয়ে অর্থমন্ত্রীর ক্ষোভ

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে ১০ দিনে তৃতীয়বারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

খামারিদের স্বার্থে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই: টুকু

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

৩০ কোটি ৬১ লাখ পাঠ্যবই ছাপাবে এনসিটিবি, খরচ ১৭০০ কোটি টাকা

শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলসচিব

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গণপিটুনি দিয়ে একজনকে পুলিশে সোপর্দ

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির নয়া এমডি  আশরাফুজ্জামান

রাশিয়ায় যুদ্ধে প্রাণ গেল আরও দুই বাংলাদেশি যুবকের

ক্রীড়াঙ্গনে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে টপকে কানেলো দ্বিতীয়

বিপিসি চেয়ারম্যানের সদ্য বদলীকৃত একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ 

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

ময়মনসিংহ-সিলেটে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

চীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা পড়েছে ৩৮ শ্রমিক

‘পথেই মৃত্যু’ ঠেকাতে উপজেলা পর্যায়ে সাপের অ্যান্টিভেনম দিচ্ছে সরকার

দহগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেলো বিএসএফ

ভেনেজুয়েলার তেলেই উঠে এসেছে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ: ট্রাম্প