ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

ইরান থেকে ইউরেনিয়াম সরাতে সহায়তা করবে রাশিয়া

আমার বার্তা অনলাইন
১৯ এপ্রিল ২০২৬, ১৩:৫৮

ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নিতে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এক বিবৃতিতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম এর প্রধান অ্যালেক্সেই লিখাচেভ বলেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে রাশিয়া সহায়তা করতে পারে।

শিল্পবিষয়ক টেলিগ্রাম চ্যানেল স্ত্রানা রোসাটম এই খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি ফার্সি বিভাগ। তিনি বলেছেন, প্রযুক্তিগত বিষয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ চুক্তিতে বিশ্বাস একটি বড় ইস্যু।

লিখাচেভ বলেন, এক্ষেত্রে রাশিয়ার ইরানের সঙ্গে কাজ করার ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে ইরানের অনুরোধে রাশিয়া সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরে সহায়তা করেছিল এবং এখনো তারা একইভাবে সাহায্য করতে প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদিন আগে দাবি করেছেন যে, ইরানের সঙ্গে একটি চুক্তির ‌‘খুব কাছাকাছি’ এবং তেহরান প্রায় ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

এর আগে গত মার্চের শুরুতে রোসাটম ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করে এবং সেখানে নির্মাণ কাজ স্থগিত করেছিল।

ভারতের মানুষ শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কের কেন্দ্রে। তিনি মার্কিন রেডিও উপস্থাপক ও রাজনৈতিক ভাষ্যকার মাইকেল

ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার

বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় ৪ হাজারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে

অনির্দিষ্টকাল নয় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে রোববার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদ রোববার (২৬ এপ্রিল) শেষ হতে যাচ্ছে বলে

একমাত্র কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে: রাহুল গান্ধী

পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট গ্রহণ শুরুর আগে রাজ্যবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বইপড়ার অভ্যাস গড়ে তুলতে প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ভারতের মানুষ শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে: ট্রাম্প

পাম্পে কমছে অপেক্ষা, ফুয়েল পাস ছাড়া তেল মিলছে কম

যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান

রেল ও লঞ্চ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: সেতুমন্ত্রী

প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

ইরানের জন্য মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর

সংরক্ষিত নারী আসন: এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

শাহজালালের থার্ড টার্মিনাল চালু কবে, জানালেন বিমান প্রতিমন্ত্রী

ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার

বান্দরবানে এবার ৬ রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

অনির্দিষ্টকাল নয় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে রোববার

শুক্রবার থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না সাভারের যেসব এলাকায়

সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ

থ্যালাসেমিয়া: দেশে দুই কোটির বেশি বাহক, প্রতিরোধে কী করবেন

বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ!

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে ধীরগতি-জটিলতার প্রতিকারে উদ্যোগ নেওয়ার আহ্বান

মনোনয়ন বাছাই শেষ, বিএনপি ও স্বতন্ত্র জোটের ৩৭ প্রার্থীর মনোনয়ন বৈধ