ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

আমার বার্তা অনলাইন:
০৫ এপ্রিল ২০২৬, ১৯:০৭

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার (৫ এপ্রিল) এই হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ অত্যন্ত আক্রমণাত্মক ও অশালীন ভাষা ব্যবহার করে ট্রাম্প এক পোস্টে লিখেছেন, ইরানে আজ হবে ‘বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন’। এর আগে এমন কিছু কেউ দেখেনি। হরমুজ প্রণালি খুলে দাও, নয়তো নরকের মধ্যে বাস করতে হবে। শুধু তাকিয়ে দেখো! ঈশ্বর মহান।

ট্রাম্পের এই চরম হুঁশিয়ারির আগেই রবিবার ইরানের জয়েন্ট কমান্ড এক বিবৃতিতে জানিয়েছিল, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বেসামরিক স্থাপনায় আঘাত হানে, তবে তারাও তেল শোধনাগারসহ অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়ে দেবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছিল, খতাম আল-আম্বিয়া হেডকোয়ার্টার্স জানিয়েছে, ইসরায়েল ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালানোর পর ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোর বেশ কিছু তেল ও অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে।

এর আগে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত না করলে ইরানের ওপর ‘পুরো নরক’ নামিয়ে আনার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। - সূত্র: টাইমস অব ইসরায়েল

আমার বার্তা/এমই

আলোচনার জন্য ইসলামাবাদে যেতে অস্বীকৃতি জানায়নি ইরান

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ভেঙে গেছে, এমন দাবি নাকচ করেছে ইরান। দেশটির

ইরানের বিরুদ্ধে ক্রুজ মিসাইলের পুরো মজুদই ব্যবহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে নিজেদের অত্যাধুনিক ও শক্তিশালী ‘জেএএসএসএম-ইআর’ ক্রুজ মিসাইলের প্রায় পুরো মজুদই

বিধ্বস্ত বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার নিয়ে যা বললেন ট্রাম্প

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ভূপাতিত করা যুদ্ধবিমানের পাইলট ও অপর এক ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের

ইরান যুদ্ধের প্রভাব: তেল ঘাটতি থেকে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা

ইরান যুদ্ধের এক মাস পেরোতেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের ঘাটতি আরও বড় এক সংকটে রূপ নিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী