ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

কুবিতে নিজ দলের কর্মীকে হত্যার হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

কুবি প্রতিনিধি:
০৫ এপ্রিল ২০২৬, ১৪:৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১ কর্মীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশারের বিরুদ্ধে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রাঙ্গণে এ হুমকি দেন বলে দাবি করেছেন ভুক্তভোগী ছাত্রদল কর্মী ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হৃদয় আহমেদ।

অভিযুক্ত মো. আবুল বাশার কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, শনিবার দুপুরে কোটবাড়ির বার্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম আসছে জানতে পেরে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীরা দেখা করতে যায়। সেখানে উপস্থিত হওয়ায় ও সেলফি তোলার সময় হৃদয় আহমেদকে কেন আসছে জিজ্ঞেস করে শাসান আবুল বাশার। এক পর্যায়ে হৃদয় আহমেদ আবুল বাশারকে ‘আদুভাই হয়ে বিভিন্ন দপ্তরে ঘুরে চাঁদাবাজি করার’ অভিযোগ করলে বাশার ক্ষিপ্ত হয়ে নিজেকে ভবিষ্যৎ সভাপতি পরিচয় দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন হৃদয়।

ভুক্তভোগী হৃদয় আহমেদ বলেন, “আজকে বার্ডে ঢাবি ভিসির একটি প্রোগ্রামে আমি যাই। সেখানে তিনি (আবুল বাশার) আমাকে কেন গিয়েছি বলে শাসিয়েছেন। আমি হাসতে হাসতে বলি, আপনি আদুভাই হয়ে বিভিন্ন দপ্তরে ঘুরাঘুরি করে চাঁদাবাজি করেন। তখন তিনি আমাকে মেরে ফেলার হুমকি দেন এবং নিজেকে ভবিষ্যৎ সভাপতি হিসেবে পরিচয় দেন। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী আবুল বাশার। তিনি বলেন, “আমি এরকম কোনো কথা কাউকে বলিনি। যিনি অভিযোগ করেছেন, তাকে বলেছি থানায় মামলা করতে।”

এবিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'আমি এখনো এ ব্যাপারে কিছু জানিনা। এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব।'

আপনার দলের নেতা বাশারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'এমন কিছু আমি জানিনা। আমরা খোঁজ-খবর নিবো। নতুন যারা আছে তারাও রাজনীতি করবে এবং দলের দুঃসময়ে যারা ছিলো তারাও রাজনীতি করবে। তবে সিনিয়রদের প্রতি সম্মান রেখেই রাজনীতি করার আহ্বান জানাবো।'

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, "আমি এ বিষয়ে এখনো জানিনা, আমি খোঁজ খবর নিব।"

আমার বার্তা/এমই

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি বাবুল, সম্পাদক তোজাম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ বর্ষের নির্বাচনে ১৪ পদে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ (মঈদ

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে মন্তব্য ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরিক্ষার হলে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণিত বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর

জবিতে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত, সংস্কার নিয়ে ক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একটি সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী