ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

আমার বার্তা অনলাইন:
০৫ এপ্রিল ২০২৬, ২১:৪০
বিকেএসপি পরিদর্শনে গিয়ে ক্রীড়া শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন। রোববার (৫ এপ্রিল) সাভারে অবস্থিত বিকেএসপি প্রাঙ্গণে পৌঁছালে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনের শুরুতে বিকেএসপির মহাপরিচালক প্রতিমন্ত্রীকে প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, প্রশিক্ষণ পদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পরে প্রতিমন্ত্রী জিমনেশিয়ামে প্রশিক্ষণার্থীদের শারীরিক কসরত প্রদর্শন এবং বিকেএসপির অধীনে পরিচালিত ২১টি খেলাধুলার বিভিন্ন গেম ডিসপ্লে উপভোগ করেন।

এ সময় প্রতিমন্ত্রী তার বিকেএসপিতে কাটানো অতীত সময়ের স্মৃতিচারণ করে বলেন, একসময় তিনিও বিকেএসপিতে প্রশিক্ষণ নিয়েছেন এবং নিয়মিত ফুটবল খেলেছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন। প্রশিক্ষণার্থীদের পরিবেশনা দেখে তিনি রোমাঞ্চিত হয়েছেন বলে জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন পদকজয়ী ১২৯ জন খেলোয়াড়কে ইতিমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য খেলোয়াড়দেরও এই সুবিধার আওতায় আনা হবে।

তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তারে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু করা হচ্ছে। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে এই কর্মসূচি সারাদেশে একযোগে চালু হবে। এ কর্মসূচি থেকে বাছাইকৃত খেলোয়াড়দের বিকেএসপিতে এনে খেলাধুলার পাশাপাশি পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হবে।

পরিদর্শনের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী বিকেএসপির বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। এ সময় প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।

আমার বার্তা/এমই

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে খেলছে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে কমন ডিসিপ্লিন পুরুষ হকি।

অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চান সুয়ারেজ

হাঁটুতে চোটের কারণে ২০২৩ সালের মাঝামাঝিতে উরুগুয়ে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ পেশাদার ফুটবলকে

যে সিদ্ধান্তের জন্য তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল

বিসিবিতে রদবদল হয়েছে গত মঙ্গলবার। আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি

ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু

টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ এবার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে বিচারক নিয়োগ ও মানবাধিকার কমিশনসহ ১২ বিল পাস

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আবারও ৩ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখেই জাতীয় সংসদে দুটি বিল পাস

ট‍্যুরিজম মালয়েশিয়া ও হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত 

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে: ট্রাম্প

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

সাঈদ হত্যা: ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

৪২ দিনে একটিও ক্রসফায়ার হয়নি: সংসদে আইনমন্ত্রী

বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

এয়ারপোর্ট-গাজীপুর ৩৫ মিনিটে যাতায়াত সম্ভব: সড়কমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন: দীপেন দেওয়ান

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য-বাংলাদেশের প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা

‘সবার আগে বাংলাদেশ’ নীতির বাস্তবায়নে কূটনী‌তিতে নতুন উদ্যোগ

সরকার পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে: মন্ত্রী