ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

আমার বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬, ১০:৪৩

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর জ্বালানি স্টোরেজ ট্যাংকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি জানান, হামলাটি সরাসরি বিমানবন্দরের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কুয়েত এভিয়েশন ফুয়েল কোম্পানির স্টোরেজ ট্যাংক লক্ষ্য করে চালানো হয়েছে। ড্রোন আঘাত হানার পরপরই সেখানে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।

জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহত না হলেও জ্বালানি অবকাঠামোর ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এই হামলার জন্য সরাসরি ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন আবদুল্লাহ আল রাজি। তিনি একে কুয়েত বিমানবন্দরের ওপর একটি ‘নির্লজ্জ হামলা’ হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েতের আকাশসীমা বন্ধ থাকলেও বিমানবন্দরটি বারবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

কুয়েত ছাড়তে সৌদি আরবের বিশেষ বাস সার্ভিস

কুয়েত বিমানবন্দরের অচলাবস্থা এবং উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছাড়তে ইচ্ছুক মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে সৌদি আরব। কুয়েত নিউজ এজেন্সির তথ্যমতে, কুয়েত থেকে যাত্রীদের সরাসরি সৌদি আরবের দুটি বিমানবন্দরে পৌঁছে দিতে দুটি নতুন বাস রুট চালু করা হয়েছে।

এখন থেকে কুয়েত ত্যাগে ইচ্ছুক ব্যক্তিরা সড়কপথে সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ বিমানবন্দর অথবা কায়সুমাহ বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন।

ইরাকি সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি

এদিকে, কুয়েতের ভূমি ব্যবহার করে ইরানে কোনো ধরনের স্থল অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরাক-ভিত্তিক তেহরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতায়িব সাইয়িদ আল-শুহাদা।

গোষ্ঠীটির কমান্ডার আবু আলা আল-ওয়ালাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র যদি কুয়েতকে ব্যবহার করে ইরানে হামলা চালায়, তবে একে আঞ্চলিক নিরাপত্তা সীমানা লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এর জবাবে ‘প্রতিরোধ অক্ষ’ পাল্টা ব্যবস্থা নেবে এবং সংঘাত ‘সীমিত লড়াই’ থেকে ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নেবে। - সূত্র: আল-জাজিরা

রাশিয়ায় সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে ওইসব প্রতিষ্ঠ কর্মরত

ঝড় ‘এরমিনিও’: গ্রিস প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সতর্কবার্তা

শক্তিশালী ঝড় ‘এরমিনিও’র প্রভাবে আগামী কয়েকদিন গ্রিসে বিরূপ আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে। এমন প‌রি‌স্থি‌তি‌তে

এভিয়েশন খাতে ‘পারফেক্ট স্টর্ম’: স্থবির বিশ্ব আকাশপথ

বিশ্বজুড়ে আকাশপথের যাত্রী ও বিমান সংস্থাগুলোর ওপর নেমে এসেছে এক অভূতপূর্ব দুর্যোগ। ইরান যুদ্ধের প্রভাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ কেজি ওজনের অজগর সাপ লাউয়াছড়া বনে অবমুক্ত

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

অভিযান শুরুর ৫ মিনিটেই ফুটপাত খালি, মুহূর্তেই সরলো হোটেলের মালামাল

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে উঠলো ইরাক

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেল বাংলাদেশের ৬ জাহাজ

ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান: বনানীতে ডিএমপির উচ্ছেদ অভিযান শুরু

সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আলটিমেটাম

কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু হাসপাতালে, ১৯ শিশুর হাম সন্দেহ

ম্যাক্সওয়েলকে বাদ দিয়ে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা অস্ট্রেলিয়ার

রাশিয়ায় সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত

কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সৌদির তত্ত্বাবধানে ঢেলে সাজানোর প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলো বাংলাদেশ

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

বার্সেলোনার মাঠে বিতর্ক, স্পেন-মিশর খেলার মাঝে মুসলিম-বিদ্বেষী স্লোগান

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

ঝড় ‘এরমিনিও’: গ্রিস প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সতর্কবার্তা