ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

ধামরাইয়ে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, পেলেন প্রায় ৩ হাজার প্রান্তিক কৃষক

আমার বার্তা অনলাইন
৩১ মার্চ ২০২৬, ১৬:১৮

ঢাকার ধামরাই উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুম উপলক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে পাট ও আউশ ধানের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।

এসময় ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা পাট কর্মকর্তা মোঃ আতিকুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষিখাতকে আরও শক্তিশালী করবে।

সাবেক এমপি শিবলির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে হামসহ ১০ ধরনের টিকার টাকা পরিষোধ করা

মৌলভীবাজারে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিষয়টি

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম: জ্বালানি বিভাগ

সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না

ঢাবির মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতির কারণ জানালেন প্রতিমন্ত্রী

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

জুলাইতে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে মন্ত্রণালয়: গভর্নর

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী কার্যক্রম শুরু

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী

তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি

ধামরাইয়ে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, পেলেন প্রায় ৩ হাজার প্রান্তিক কৃষক

নিজস্ব শর্ত ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই যুদ্ধের অবসান হবে: ইরান

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান: ফখরুল

সাবেক এমপি শিবলির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

“রোজেলা ফুলের পানীয় - এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রফিকুল ইসলামকে সরিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব