ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিলো পাকিস্তান

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৬, ১৭:৩৯
গত বছরের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: সংগৃহীত

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দেয়া এই যুদ্ধবিরতির প্রস্তাব ইরানেরর কাছে পৌঁছে দিয়েছে। সূত্রের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাবাইদ জানান, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন পাকিস্তানকে একটি নথি দেয়, যেখানে যুদ্ধবিরতির শর্তগুলো উল্লেখ রয়েছে। সেই নথিটিই পাকিস্তান ইরানের হাতে তুলে দিয়েছে। এখন ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করা হচ্ছে।

এছাড়াও খবর রয়েছে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বৈঠক হতে পারে। পাকিস্তান এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে, এখন ইরান কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।

এদিকে তুরস্ক জানিয়েছে, তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান–প্রদানে ভূমিকা রাখছে। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিল বৈদেশিক বিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান বলেন, আংকারা দুই দেশের মধ্যে ‘বার্তা পৌঁছে দেয়ার কাজ’ করছে।

তার মতে, এর মূল লক্ষ্য হলো উত্তেজনা কমানো এবং ভবিষ্যতে সরাসরি আলোচনার পথ তৈরি করা। তুরস্কের যুক্তরাষ্ট্র ও ইরান—দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে। তাই তারা নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যাতে দুই পক্ষ সরাসরি আলোচনায় বসতে পারে।

ডনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে দাবি করে আসছেন, যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে আলোচনা চলছে। যদিও তেহরান আগে থেকেই এমন কোনো আলোচনার কথা নাকচ করেছে। গত মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আবারও বলেন, যুক্তরাষ্ট্র ‘সঠিক লোকদের’ সঙ্গে কথা বলছে, যাতে একটি চুক্তিতে পৌঁছানো যায়।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান খুব আগ্রহী হয়ে একটি সমঝোতায় যেতে চায়। তিনি ইঙ্গিত দেন, তেহরানের পক্ষ থেকে ‘তেল ও গ্যাস’–সংক্রান্ত একটি ‘খুব বড় উপহার’ দেয়া হয়েছে—যদিও তিনি এর বিস্তারিত ব্যাখ্যা দেননি।

তবে ইরান আবারও ট্রাম্পের এই দাবি উড়িয়ে দেয়। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনাই চলছে না। তবে তিনি এটাও জানিয়েছেন, কিছু ‘বন্ধুপ্রতিম দেশ’ দুই পক্ষের সঙ্গেই আলাদাভাবে যোগাযোগ ও আলোচনা চালাচ্ছে—যার উদ্দেশ্য পরিস্থিতি শান্ত করা।

মঙ্গলবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছানো হয়েছে। প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালী-এর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

পাকিস্তানের সেনা প্রধান সৈয়দ আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন বলেও জানানো হয়। এছাড়া ইসলামাবাদ, উভয়পক্ষ রাজি হলে সরাসরি আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছে।

যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ইরানের ৫ শর্ত

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ করার চুক্তিতে পৌঁছাতে পাঁচটি শর্ত দিয়েছে ইরান। ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, ইরানি প্রতিনিধিরা ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছে যে, যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় ফেরার জন্য তাদের কঠোর শর্ত রয়েছে। আইআরজিসি পারস্য উপসাগরে অবস্থিত সমস্ত মার্কিন ঘাঁটি বন্ধ করা এবং ইরানের ওপর হামলার জন্য ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি জোরালোভাবে জানানো হয়েছে।

ইরানি একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ বন্ধে ইরানের শর্তগুলো হলো: ১. যুদ্ধ যেন আর কখনো শুরু না হয়, তার শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে। ২. পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্য) থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে। ৩. যুদ্ধের কারণে ইরানের হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। ৪. হরমুজ প্রণালির ওপর নতুন একটি আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে; যার মাধ্যমে এ এলাকা মূলত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ৫. ইরানের প্রতি ‘বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যম’-এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ইরানের হাতে তুলে দিতে অথবা তাদের বিচারের আওতায় আনতে হবে।

আমার বার্তা/এমই

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দৃঢ় অবস্থানের প্রশংসা

যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প নিজের সঙ্গে নিজেই আলোচনা করেছেন: ইরান

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়কে ‘চুক্তি’ হিসেবে উপস্থাপনের

ইরান প্রস্তাব দিয়েছিল, যুক্তরাষ্ট্র বুঝতেই পারেনি: বাইডেনের উপদেষ্টা

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ইরান তার পরমাণু প্রকল্পজনিত কারণে উদ্ভূত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৫ কঠোর শর্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পাঁচটি শর্ত মেনে নিলে চুক্তিতে সম্মত হবে ইরান-
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারি দল, দাবি জামায়াতের

দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে বদ্ধপরিকর সরকার: চিফ হুইপ

দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

‘মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

যুক্তরাজ্যের পার্লামেন্টে স্বাধীনতা দিবস উদযাপন

জুলাই বিপ্লব সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশে সবাই একমত: আইনমন্ত্রী

আইএমএফের ঋণের নতুন শর্ত: সংস্কারের রোডম্যাপ চেয়েছে সংস্থাটি

ডিএমপির ডিসি মিডিয়া থেকে লালবাগের উপ-কমিশনার হলেন তালেবুর রহমান

যাত্রাবাড়ীতে ৬২টি মোবাইলসহ চোর চক্রের ১২ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিলো পাকিস্তান

ফরিদপুরে গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের শর্টগানের গুলিতে ছোট ভাই নিহত

স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

বিশেষ কমিটিতে ‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত : স্বরাষ্ট্রমন্ত্রী

কারো ন্যায়বিচারে বাধা দেব না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেই: শাহে আলম

নেপালে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন