ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

শেয়ালগুলো কাছে এসে চিৎকার করতো: সাফা কবির

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৬, ১৬:৩১

জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে তার নতুন কাজ নিয়ে বেশ আলোচনায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের কাজের অভিজ্ঞতা ও শুটিংয়ের রোমাঞ্চকর সব স্মৃতি শেয়ার করেছেন তিনি। বিশেষ করে ‘চা গরম’ নাটকে শুটিং চলাকালীন চা বাগানের বিচিত্র অভিজ্ঞতা ভক্তদের মাঝে নতুন কৌতূহল তৈরি করেছে।

সাফা জানান, চা বাগানের মানুষগুলোর সরলতা আর আতিথেয়তায় তিনি মুগ্ধ। অভিনেত্রী বলেন, ‘ওখানকার মানুষগুলো অদ্ভুত রকমের মায়াবী। কাজের সুবাদে তাদের সাথে কথা বলার, তাদের বাড়িতে বসে খাবার খাওয়ার সুযোগ হয়েছে। শুটিং শেষে ফিরে আসার সময় তাদের মন খারাপ দেখে আমার নিজেরও খুব খারাপ লাগছিল।’

শুটিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সাফা শোনান এক গা ছমছমে গল্প। যে বাংলোটিতে তারা অবস্থান করছিলেন, সেটি ছিল একটি নির্জন টিলার ওপর। যার চারপাশ জুড়ে কেবলই চা বাগান। তার কথায়, ‘গল্পের একটি সংলাপ ছিল যে- আশেপাশে ২০ কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই। বাস্তবেও ঠিক তাই ছিল! গভীর রাতে যখন শেয়ালগুলো বাংলোর একদম কাছে এসে চিৎকার করত, তখন এক অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হতো।’

চা বাগানে প্রচলিত নানা ভৌতিক গল্পের সত্যতা নিয়ে জানতে চাইলে সাফা বেশ রহস্যময় উত্তর দেন। তিনি জানান, ‘চা গরম’-এ যা যা ঘটনা বা দৃশ্য দেখানো হয়েছে, তার সবই প্রায় বাস্তবধর্মী এবং যারা এটি দেখবেন, তারা সহজেই সেই ভয়ের সাথে নিজেদের মেলাতে পারবেন।

তবে শেয়াল বা ভূতের চেয়েও সাফার বড় ভয় অন্য কিছুতে। উপস্থাপিকার প্রশ্নের উত্তরে অভিনেত্রী স্বীকার করেন তার ‘স্নেক ফোবিয়া’ বা সাপ ভীতির কথা। সাফা জানান, সাপের কথা শুনলেই তিনি বেশ অস্বস্তিবোধ করেন এবং এটিই তার কাছে সবচেয়ে ভয়ের বিষয়।

আমার বার্তা/এমই

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? টিকটকে ভিডিও

গতকাল থেকে নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মালদ্বীপ ভ্রমণের মুহূর্ত শেয়ার করছেন অভিনেত্রী কেয়া

ওস্তাদের মার শেষ রাতে: ব্রাজিলের জয়ে তারকাদের উচ্ছ্বাস

ফুটবল মাঠে ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্স আর জয় মানেই বাংলাদেশে এক উৎসবমুখর পরিবেশ। সাধারণ দর্শকদের পাশাপাশি

তবুও জার্মানিকে সমর্থন করবেন স্পর্শিয়া

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

বাংলাদেশের চিত্রকলা, টেলিভিশন ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেপজা অঞ্চলে জুতার কারখানা করবে ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ কোম্পানি

পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতায় জোর দিতে হবে

দেশীয় পোলট্রি খাতে নতুন দিগন্ত, বাকৃবির নতুন রঙিন মুরগির জাত

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

দেড়শ বছরের পুরোনো জুয়া আইন বাতিল, সংসদে নতুন আইন পাস

ইনুর সাজা পর্যাপ্ত হয়নি, আপিল করবে রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউটর

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‌‌‌‌‌‌‌জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি গঠন

পতেঙ্গায় ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন

ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস

সরাইলের দুই গ্রাম রণক্ষেত্র, তৃতীয় দিনের মতো বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে

বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির