ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

লজিস্টিকস খাতে দেশীয় বিনিয়োগ সুরক্ষায় নীতিমালা প্রয়োজন: ফজলে হুদা

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৬, ১৬:০৬

লজিস্টিকস খাতকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংবেদনশীল খাত উল্লেখ করে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বলেছেন, এ খাতে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষায় সময়োপযোগী নীতিমালা প্রণয়ন জরুরি। তার দাবি, বর্তমানে অনেক বিদেশি প্রতিষ্ঠান দৃশ্যমান অবকাঠামো বা প্রযুক্তিগত বিনিয়োগ ছাড়াই কেবল বিল অব লেডিংসহ বিভিন্ন নথি ইস্যুর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে নিয়ে যাচ্ছে। তাই এ খাতে বিদেশি মালিকানা ও কার্যক্রম নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ (সিএসআর) আয়োজিত ‘লজিস্টিকস খাতে দেশীয় বিনিয়োগ সুরক্ষা ও নীতি সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

ফজলে হুদা বলেন, আমরা বিদেশি বিনিয়োগের বিরোধী নই। তবে সেই বিনিয়োগ হতে হবে রেলপথ, কোল্ড চেইন, আধুনিক ট্রাক, রেফার ট্রাক এবং কৃষিভিত্তিক সরবরাহব্যবস্থার মতো অবকাঠামোগত খাতে। কেবল কাগজপত্র ইস্যু করে মুনাফা অর্জনের জন্য বিদেশি প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া উচিত নয়।

বিশ্বের অনেক দেশেই লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। শ্রীলঙ্কায় স্থানীয় নাগরিকের সংখ্যাগরিষ্ঠ মালিকানা বাধ্যতামূলক এবং ভারতে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সংক্রান্ত কঠোর আইন রয়েছে। বাংলাদেশেও এ ধরনের নীতিগত সুরক্ষা প্রয়োজন।

তিনি বলেন, লজিস্টিকস খাতের সঙ্গে দেশের বাণিজ্য, বন্দর, আমদানি-রপ্তানি ও অভ্যন্তরীণ নিরাপত্তা জড়িত। তাই সেনাবাহিনী বা বন্দর ব্যবস্থাপনার মতো এ খাতকেও কৌশলগত গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ, এগুলো এমন একটি খাত, যেখানে বিদেশি নিয়ন্ত্রণ সীমিত রাখা উচিত।

বর্তমান নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বাস্তব অভিজ্ঞতার যথাযথ প্রতিফলন নেই উল্লেখ করে তিনি বলেন, লজিস্টিকস খাতের নীতিমালা প্রণয়ন করতে হলে এ খাতে দীর্ঘদিন কাজ করা উদ্যোক্তা ও পেশাজীবীদের সম্পৃক্ত করতে হবে। কেবল প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে এ খাতের কার্যকর নীতিমালা তৈরি সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিদেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বাইরে নিয়ে গেলেও উল্লেখযোগ্য প্রযুক্তি হস্তান্তর বা দক্ষতা উন্নয়নের নজির খুব কম। বরং দেশীয় প্রতিষ্ঠানগুলো কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ ও শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই দেশীয় উদ্যোক্তাদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে প্রয়োজনীয় নীতিগত সুরক্ষা নিশ্চিত করা দরকার।

ফজলে হুদা বলেন, বিদেশি মালিকানার আড়ালে নামমাত্র স্থানীয় অংশীদার দেখিয়ে ব্যবসা পরিচালনার প্রবণতাও বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে আইনজীবী, পরামর্শক বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের মাধ্যমে কৃত্রিম অংশীদারিত্ব তৈরির সুযোগ সীমিত করারও আহ্বান জানান তিনি।

গোলটেবিলে বক্তারা বলেন, বাংলাদেশের ফ্রেইট ফরওয়ার্ডিং, শিপিং এজেন্সি, সিঅ্যান্ডএফ ও কুরিয়ার খাতে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি ও আইনগত সংস্কার জরুরি। একই সঙ্গে বিদেশি মালিকানাজনিত প্রতিযোগিতাগত বৈষম্য দূর করে টেকসই ও প্রতিযোগিতামূলক লজিস্টিকস খাত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সাবেক সভাপতি কবির আহমেদ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি মাহমুদ হোসেন, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) সাবেক সভাপতি এ টি এম আজিজুল হক (ডেভিড)।

আমার বার্তা/এমই

দক্ষ প্ল্যাটফর্ম তৈরিতে সিআইইউ, হেল্প ইউনিভার্সিটি ও ইউসেপ-একসঙ্গে কাজ করবে

মালয়েশিয়ার হেল্প ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ), এবং ইউসেপ বাংলাদেশ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের কারণে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় গ্যাস সংকট তীব্র হয়েছে। গ্যাস–সংকট

চীনা অর্থনৈতিক অঞ্চলে ১৮ মাসের মধ্যে উৎপাদন দেখতে চান প্রধানমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) আগামী ১৮ মাসের মধ্যেই প্রথম কারখানার

চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন: বিনিয়োগ হবে ১০০ কোটি ডলার

চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত ‘চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) বা চীনা অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী

দক্ষ প্ল্যাটফর্ম তৈরিতে সিআইইউ, হেল্প ইউনিভার্সিটি ও ইউসেপ-একসঙ্গে কাজ করবে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭৫: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ

শাপলা চত্বর মামলা: গ্রেপ্তার না হলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে এনএসডিএ’র আলোচনা সভা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন প্রতিমন্ত্রী ইশরাক

কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা

আওয়ামীপন্থি নীল দল নিষিদ্ধে কমিটি, শাস্তির মুখে জুলাইবিরোধী শিক্ষকরাও

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয় কূটনীতি

লজিস্টিকস খাতে দেশীয় বিনিয়োগ সুরক্ষায় নীতিমালা প্রয়োজন: ফজলে হুদা

সেই তাহসিনকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিশেষ উপহার

এবার হত্যাচেষ্টা মামলায় কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

লেক পুনরুদ্ধার ও সৌন্দর্য ফিরিয়ে আনায় সরকারের সর্বোচ্চ গুরুত্ব: গৃহায়ন প্রতিমন্ত্রী

আমার সম্পর্কে কমিশনারকে জিজ্ঞেস করেন বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: সেতুমন্ত্রী

স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

জিয়াউর রহমান হত্যার তদন্ত প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

বেড়েছে স্বাস্থ্য বাজেট, মানসম্মত সেবা নিশ্চিতে কাজ করবে সরকারের: স্বাস্থ্যমন্ত্রী