ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

খনিজ সম্পদের সরবরাহ চেইন গড়তে এডিবির নতুন উদ্যোগ

আমার বার্তা অনলাইন:
০৩ মে ২০২৬, ১৭:৩৭

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্লিন এনার্জি, ব্যাটারি, বৈদ্যুতিক যান ও ডিজিটাল প্রযুক্তির প্রয়োজনীয় খনিজ সম্পদের সরবরাহ চেইন শক্তিশালী করতে নতুন অর্থায়ন সুবিধা চালু করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রোববার (৩ মে) উজবেকিস্তানের সমরকন্দে এডিবির ৫৯তম বার্ষিক সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেন সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতো কান্দা।

এডিবি জানায়, ক্রিটিক্যাল মিনারেলস-টু-ম্যানুফ্যাকচারিং ফাইন্যান্সিং পার্টনারশিপ ফ্যাসিলিটি নামের এই উদ্যোগের মূল লক্ষ্য অঞ্চলটিকে শুধুমাত্র খনি উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রক্রিয়াকরণ, উৎপাদন এবং রিসাইক্লিংয়ের মতো উচ্চ-মূল্যের শিল্পে নিয়ে যাওয়া। এটি প্রকল্প প্রস্তুতি, নীতি সংস্কার এবং সরকারি-বেসরকারি বিনিয়োগে সহায়তা করবে।

এ বিষয়ে প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো শুধুমাত্র কাঁচামালের উৎস হয়ে থাকবে না, বরং এই খনিজ থেকে সৃষ্ট কর্মসংস্থান, প্রযুক্তি এবং ভ্যালু-অ্যাডিশনের সুফলও যেন এ অঞ্চলের মানুষ পায় তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, এই সুবিধার লক্ষ্য হলো একটি দায়িত্বশীল সরবরাহ চেইন গড়ে তোলা, যাতে উন্নয়নশীল সদস্য দেশগুলো উন্নত উৎপাদন খাতে প্রতিযোগিতা করতে পারে। সেই সঙ্গে নিজেদের দেশেই নতুন সুযোগ তৈরি করতে পারে।

এডিবি জানায়, এই অর্থায়ন সুবিধার দুটি অংশ রয়েছে। একটি হলো অনুদান উইন্ডো। যা প্রকল্পের প্রাথমিক কাজ যেমন সম্ভাব্যতা যাচাই, পরিবেশগত ও সামাজিক মূল্যায়ন এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। জাপান সরকার এখানে ২০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য সরকার ১.৬ মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

অন্যটি হলো ক্যাটালিটিক ফাইন্যান্স উইন্ডো। এটি অংশীদারদের কাছ থেকে সহ-অর্থায়ন এবং ঝুঁকি ভাগ করে নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। কোরিয়া এক্সিম ব্যাংক এবং কোরিয়ান ট্রেড ইন্স্যুরেন্স করপোরেশন প্রত্যেকে ৫০০ মিলিয়ন ডলারের প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এডিবি এরইমধ্যে ভারতের ব্যাটারি উৎপাদন, মঙ্গোলিয়ার ভূতাত্ত্বিক ডেটা ম্যাপিং, উজবেকিস্তানে এআই-চালিত ধাতু উৎপাদন এবং ফিলিপাইনের খনিজ খাতের নীতি সংস্কারে কাজ করছে। নতুন এই সুবিধাটি এডিবির ২০২৫ সালের খনিজ সম্পদ কৌশলকে আরও বেগবান করবে।

এই সুবিধার আওতায় সব প্রকল্পকে এডিবির কঠোর পরিবেশগত ও সামাজিক সুরক্ষা নীতিমালা এবং যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এর মাধ্যমে এ অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির প্রত্যাশা করছে এডিবি।

আমার বার্তা/এমই

দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাবের শঙ্কা, পোশাক শিল্প ভয়াবহ হুমকির মুখে

 উৎপাদন ব্যয় বেড়ে ৩৫ থেকে ৩৭ শতাংশ, বন্ধ রয়েছে প্রায় ৪শ’ কারখানা  লোডশেডিং ও জ্বালানি সংকটে

এপ্রিল মাসেও ইতিবাচক প্রবাসী আয়, এলো ৩১২ কোটি ডলার

সদ্যবিদায়ী এপ্রিল মাসেও রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত রেখেছেন প্রবাসীরা। এপ্রিলের পুরো সময়ে প্রবাসীরা দেশে

প্রথমবারের মতো হাজার কোটি টাকা মুনাফার ঘরে পূবালী ব্যাংক

দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবার হাজার কোটি টাকা নিট মুনাফার ঘরে প্রবেশ করেছে পূবালী ব্যাংক

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

জ্বালানি, খনিজ, বিদ্যুৎ প্রযুক্তি অবকাঠামোগত খাতে মার্কিন কোম্পানীগুলো বড় বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানের ক্রীড়া কূটনীতি নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের পর এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় তুরষ্ক

পর্যটন শিল্পের উন্নয়নে জাতীয় পর্যটন পরিষদ গঠন

দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাবের শঙ্কা, পোশাক শিল্প ভয়াবহ হুমকির মুখে

জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: ডা. জাহেদ

হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু, বাকিরাও শিগগির পাবে: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল মাসেও ইতিবাচক প্রবাসী আয়, এলো ৩১২ কোটি ডলার

সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

খনিজ সম্পদের সরবরাহ চেইন গড়তে এডিবির নতুন উদ্যোগ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

গণমাধ্যমের প্রতি জনআস্থা গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি: টিআইবি

প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

হাওর সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়াসহ ১৬ দাবি

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, উদ্বৃত্ত ২২ লাখ

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

সিন্ডিকেট দমনসহ ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর