ই-পেপার বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

আমার বার্তা অনলাইন:
০৩ মে ২০২৬, ১৭:৪৫

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড। রোববার (০৩ মে) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ৩ মে ২০২৬ তারিখ রবিবার কোস্ট গার্ড, নৌ-বাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে সুন্দরবন সংলগ্ন এলাকায় একটি যৌথ টহল পরিচালনা করা হয়। এছাড়াও, সুন্দরবনের সাথে সম্পৃক্ত ও এর উপর নির্ভরশীল ব্যক্তিবর্গদের মাঝে বনদস্যু সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত যোগাযোগ রক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সুন্দরবনের ভেতরে ও আশপাশের নদী ও খালে কোস্ট গার্ডের নজরদারি পূর্বের তুলনায় বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। ফলশ্রুতিতে এসকল এলাকায় বনদস্যুতা ব্যাপক হারে হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, কোস্ট গার্ডের নিয়মিত অভিযানে গত এক বছরে করিম শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ, দুলাভাই ও আসাবুর বাহিনী সহ বিভিন্ন দস্যু বাহিনীর সর্বমোট ৪০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৪৩ টি দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ১৮৬ রাউন্ড তাজা কার্তুজ, ২৯৯ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২ টি হাতবোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করাসহ ডাকাত বাহিনীর কয়েকটি আস্তানা শনাক্ত করে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, ৩৭ জন জেলে, ২ জন পর্যটক এবং ১ জন রিসোর্ট মালিককে উদ্ধার করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।

আমার বার্তা/এমই

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগ: বদলি হলেন বেবিচক প্রকৌশলী শরিফুল

জাল মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে প্রায় ২৫ বছর চাকরি করার অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গান পাউডার উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার। মঙ্গলবার (০৭ জুলাই) বিকালে

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর’ বন্দুকযুদ্ধ, নিহত ১

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী'র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; বাহিনী প্রধানসহ আটক ২, নিহত ১

চট্টগ্রামে ডাকাতি-ছিনতাইয়ের ১৫৭ মোবাইল উদ্ধার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাই হওয়া ১৫৭টি মোবাইল ফোন, পাঁচটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন‌্য সতর্কবার্তা

কক্সবাজারে চার দিনে পাহাড়ধসে ১৬ রোহিঙ্গাসহ ১৯ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০২: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কোনো একক কার্যকর পদ্ধতি নেই: বিজ্ঞান সচিব

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইতালির গুরুত্বারোপ

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যাত্রা শুরু বাংলাদেশ-তাজিকিস্তানের

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার: তথ্যমন্ত্রী

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকল করে ৮০ পরীক্ষার্থী বহিষ্কার

শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: সংসদে প্রধানমন্ত্রী

মধুপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড ও জরিমানা

বীরের বেশে বিদায় মিসরের, বিষাদ ছাপিয়ে কায়রো-গাজায় বিজয়ের উল্লাস

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার

মহাসড়কের গর্তে আটকে যানবাহন, সরাইলে ২০ কিলোমিটার যানজট

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাবি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী