ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৫:৪০

দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনা বিবেচনায় নিয়েই এবারের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে। যে অঞ্চলের যে সক্ষমতা রয়েছে, তা কাজে লাগানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামের সম্ভাবনা স্বাভাবিকভাবেই অনেক বেশি। কারণ এখানে সমুদ্রবন্দর রয়েছে। পাশাপাশি ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণেও চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় নিয়েই সরকারের উন্নয়ন পরিকল্পনায় চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, কর্ণফুলী নদীর ওপারে প্রায় ৬০০ একর জমিতে একটি ফ্রি জোন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে একাধিক বন্দর নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও যাত্রী পরিবহনের হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে চট্টগ্রামে একটি চাইনিজ ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশের উন্নয়ন কাজ শেষ হলে ট্রেনে যাতায়াতের সময় প্রায় দুই ঘণ্টা কমে আসবে। এতে চট্টগ্রামকেন্দ্রিক অর্থনৈতিক করিডর আরও শক্তিশালী হবে এবং দেশের বন্দরগুলোর কার্যক্রম আরও কার্যকর হবে।

তিনি আরও বলেন, মাতারবাড়িকে কেন্দ্র করেও বড় ধরনের অর্থনৈতিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সব মিলিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক ও লজিস্টিক্যাল সম্ভাবনাকে বিবেচনায় রেখেই বাজেটে বিভিন্ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

দেশের অর্থনীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবও যুক্ত হয়েছে। প্রথমে অর্থনীতিকে স্থিতিশীল করা হবে। এরপর সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগানো হবে। সরকারের তৃতীয় ও চতুর্থ বছর থেকে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে এবং বাংলাদেশ ধীরে ধীরে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।

বিদেশি বিনিয়োগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং বিভিন্ন ফান্ড ম্যানেজারের বিনিয়োগ দেশে আসছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আমার বার্তা/এমই

দেশেই তৈরি হবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উদ্বোধন হলো মেগাসান

তুরস্ক ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: সমবায়মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করেই ফিরলেন ডিসি-এমপি

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেলভাষানী খাল দখলমুক্ত করতে গিয়ে শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায়নি

সরকার কারিগরী শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে (হাইস্কুল) কারিগরী শিক্ষায় সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে বলে মন্তব্য করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই তৈরি হবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উদ্বোধন হলো মেগাসান

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সাময়িক বরখাস্ত

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

বাজেটের সুফল বইছে শেয়ারবাজারে, বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: সমবায়মন্ত্রী

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই: মা‌র্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের স্বার্থেই নির্ধারিত হবে সব দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ: আইনমন্ত্রী

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করেই ফিরলেন ডিসি-এমপি

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

৪ ক্রিকেটারকে ফিরিয়ে ওয়ানডে দল ঘোষণা জিম্বাবুয়ের

শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: গভর্নর