ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

সীমান্ত পেরিয়ে আসছিল ১৬ ড্রাম ‘হাইড্রোক্সিজিন’, ফেলে পালাল চোরাকারবারিরা

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৫:২৪

নেত্রকোণা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কেমিক্যালের একটি বড় চালান জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। তবে সাধারণ কেমিক্যাল নয়, উদ্ধারকৃত এই উপাদানটি মূলত দেশে ভয়ংকর মাদক ও নেশাদ্রব্যের কাঁচামাল হিসেবে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ৩ জুলাই রাত আনুমানিক ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির খারনই বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১১৭৬/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার ৬ নম্বর খারনই ইউনিয়নের ‘সরুজের মোড়’ নামক স্থানে ওঁৎ পেতে থাকে বিজিবি দল।

অভিযান চলাকালীন ভারত সীমান্ত থেকে আসা একটি মিনি ট্রাককে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাকটি রাস্তায় ফেলে রেখেই অন্ধকারের সুযোগে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৬ ড্রাম ভারতীয় ‘হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি’ (Hydroxyzine Hydrochloride USP) কেমিক্যাল উদ্ধার করা হয়। জব্দকৃত ১৬ ড্রাম কেমিক্যালের আনুমানিক সিজার মূল্য ৩২ লাখ টাকা এবং জব্দকৃত মিনি ট্রাকটির মূল্য ১৮ লাখ টাকা। জব্দকৃত কেমিক্যাল এবং পাচারে ব্যবহৃত মিনি ট্রাকটির সর্বমোট আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের এক চিকিৎসক ঢাকা পোস্টকে বলেন, চিকিৎসাবিজ্ঞানে ‘হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড’ মূলত সাধারণ ওষুধ হিসেবে ব্যবহৃত হলেও, প্রেসক্রিপশন ছাড়া এর অবাধ ব্যবহার ও চোরাচালানের মূল কারণ হলো মাদক হিসেবে এর অপব্যবহার।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের কেমিক্যাল আমরা এর আগে কখনো ধরিনি। এটা সম্পর্কে যতটুক খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, এটি মূলত মেডিসিন বানানোর জন্য ব্যবহার করা হয়। আটককৃত কেমিক্যাল ও ট্রাকটি নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার প্রক্রিয়া চলছে। কেমিক্যালটি মাদক হিসেবে ব্যবহার হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের তেমন কোনো আইডিয়া নেই। তবে এটা যে ধরনের কেমিক্যাল সেটা অন্যান্য মাদকদ্রব্যের ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা বা সুস্পষ্ট প্রমাণ ছাড়া সেটি সরাসরি বলার সুযোগ নেই।

আমার বার্তা/এমই

দেশেই তৈরি হবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উদ্বোধন হলো মেগাসান

তুরস্ক ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: সমবায়মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করেই ফিরলেন ডিসি-এমপি

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেলভাষানী খাল দখলমুক্ত করতে গিয়ে শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায়নি

সরকার কারিগরী শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে (হাইস্কুল) কারিগরী শিক্ষায় সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে বলে মন্তব্য করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই তৈরি হবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উদ্বোধন হলো মেগাসান

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সাময়িক বরখাস্ত

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

বাজেটের সুফল বইছে শেয়ারবাজারে, বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: সমবায়মন্ত্রী

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই: মা‌র্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের স্বার্থেই নির্ধারিত হবে সব দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ: আইনমন্ত্রী

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করেই ফিরলেন ডিসি-এমপি

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

৪ ক্রিকেটারকে ফিরিয়ে ওয়ানডে দল ঘোষণা জিম্বাবুয়ের

শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: গভর্নর