ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভবিষ্যতে ঢাকায় স্থায়ী মিশন স্থাপনের আশ্বাস দক্ষিণ আফ্রিকার

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৬, ১২:২৫

বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে অদূর ভবিষ্যতে ঢাকায় একটি স্থায়ী মিশন স্থাপন করার আশ্বাস দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (২১ মে) দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার ষষ্ঠ যৌথ পরামর্শ সভায় (এফওসি) এই আশ্বাস দেওয়া হয়।

বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার পক্ষে যৌথভাবে সভাপতিত্ব করেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক ভারপ্রাপ্ত উপ-মহাপরিচালক রাষ্ট্রদূত ডি.ই. ম্যালকমসন।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ব্যাপক সম্প্রসারণকে স্বাগত জানিয়েছে।

বৈঠকে বাণিজ্য বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেওয়া হয়। বাংলাদেশে একটি বাণিজ্য প্রতিনিধিদল পাঠাতে বা একটি অনুসন্ধানমূলক মিশন পরিচালনার জন্য দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

এ সময় পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ক্রিকেটের জনপ্রিয়তাকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। তরুণ বাংলাদেশি ক্রিকেটারদের জন্য দক্ষিণ আফ্রিকার বৃত্তির প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেছে বাংলাদেশ।

এছাড়া, উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে দক্ষিণ আফ্রিকার সুনামকে কাজে লাগাতে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আরও বেশি শিক্ষাবৃত্তি দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকাকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। কৃষি, প্রতিরক্ষা, পরিবহন এবং শিক্ষা খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

বৈঠ‌কে বহুপাক্ষিক ফোরামে অংশীদারিত্ব গড়ে তোলা এবং বিশেষ করে ‘গ্লোবাল সাউথ’-এর এজেন্ডাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করে। ভারত মহাসাগরীয় বলয় সমিতির (আইওআরএ) সদস্য হিসেবে দেশ দুটি ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতির উন্নয়নে এক সঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরে।

বৈঠক শেষে বর্তমানে বিবেচনাধীন থাকা বিভিন্ন খসড়া চুক্তি ও সমঝোতা স্মারকগুলো (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সবকিছু ঠিক থাকলে, আগামী ২০২৭ সালে সপ্তম এফওসি ঢাকায় অনুষ্ঠিত হবে।

আমার বার্তা/জেএইচ

বেগম খালেদা জিয়া সফল রাষ্ট্রনায়কের কালজয়ী দৃষ্টান্ত: স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে এবং মানুষের অধিকার

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং

তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,

বদলির কথা বলে মোটা অঙ্কের টাকা আদায়, মন্ত্রণালয়ের কর্মচারী গ্রেফতার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী কর্মচারীর নেতৃত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের কথা বলে মোটা অঙ্কের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়া সফল রাষ্ট্রনায়কের কালজয়ী দৃষ্টান্ত: স্পীকার

চীনে শি-পুতিনের রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, খেলবে সাত ম্যাচ

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে ইমন’ গ্রেপ্তার

তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কো রুবিও

বদলির কথা বলে মোটা অঙ্কের টাকা আদায়, মন্ত্রণালয়ের কর্মচারী গ্রেফতার

ড্রেসিংরুমের বদলে যাওয়া পরিবেশেই সাফল্য দেখছেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে এই থমাস ডুলি?

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে : জামায়াত

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

“৩৬ জুলাই”য়ে শেখ হাসিনার কতৃত্ববাদী শাসনের পতন: রাষ্ট্র বিজ্ঞানের তাত্ত্বিক পর্যালোচনা

শুধু ত্বক নয়, সূর্যের ক্ষতি থেকে চুলও বাঁচাবে সানস্ক্রিন

রামিসা হত্যার দ্রুত বিচার হলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরবে: সেলিমা রহমান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত হয়: মঈন খান

আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল: ডিবিপ্রধান