ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ঝুঁকিতে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১৪:৩৬

জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ফলে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে৷ বাংলাদেশ অন্যতম ঝুঁকির মধ্যে আছে। তার মধ্যে বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকাগুলো থাকবে। এ সমাস্যার একটি বৈশ্বিক সমাধান করতে হবে।

রোববার (৯ আগস্ট) বরিশাল নগরের বেলস পার্ক মাঠে বেলুন, ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

তিনি এ সময় বনবিভাগের যে কোনো উদ্যোগকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সবাইকে সবুজায়নের গুরুত্ব বোঝার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ায় আমরা জানি, জলবায়ু পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপের পরিমাণ এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু পরিব‌র্তিত হচ্ছে।

বাংলাদেশে যে সব স্থান ঝুঁকির মধ্যে থাকবে, তার মধ্যে আমাদের মতো উপকূলীয় অঞ্চল, সাগরপাড়গুলো ঝুঁকির মধ্যে থাকবে। ফলে এসব এলাকার মানুষও ঝুঁকিতে থাকবে।

জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, আমাদের তাপমাত্রা বসবাসযোগ্যের বাইরে চলে যাবে। এ গ্রহকে মানুষের বাসযোগ্য করতে হবে, বলেন মন্ত্রী৷

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। তার একটা বড় প্রমাণ পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া৷ প্রতি বছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। সে লক্ষ্যেই সারাদেশে বৃক্ষমেলা হচ্ছে।

পরে তিনি বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে আগত ৫০টি নার্সারি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪১ মিমি বৃষ্টি, আজও ৮ বিভাগে ভারী বৃষ্টির আভাস

শ্রাবণ মাসের বিদায়বেলায় মৌসুমি বায়ুর দাপট আরও কিছুটা বেড়েছে। এর প্রভাবে গতকাল বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চলসহ

তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

আগামী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার অববাহিকার পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়ার আভাস

আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকা মৌসুমি বায়ুর প্রভাবে দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর সাহারা ইস‍্যুতে কলম্বিয়ার অবস্থান পরিবর্তন দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ও পুনর্ব‍্যক্ত

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি, ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম