ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১২ আগস্ট ২০২৬, ১২:৫৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে—এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী বলেন, এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসে নি। যে গুজব কানে আসে নাই, সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না।

বুধবার (১২ আগস্ট) বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। একথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য।

আলোচনা মাধ্যমে সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাদের সঠিক স্কিল এবং শিক্ষা দিতে পারলে তারা দেশের জন্য অবদান রাখবে।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিষয়ে ছড়ানো খবরটি গুজব। তিনি বলেন, বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। যুবকদের আত্মউন্নয়নে কাজ করছে সরকার। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদেরই এগিয়ে আসতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার জন্য আমাদের দেশ, জাতি, জনগণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই ব্যস্ত। ইতিমধ্যেই গণমাধ্যম থেকে আপনারা জেনেছেন আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী ১২ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয়, গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, যুবকদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা বানানোর উদ্যোগ নিচ্ছে সরকার। তরুণ উদ্যোক্তাদের ঋণ পেতে প্রশিক্ষণের পাশাপাশি ট্রেড লাইসেন্স পেতে সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

বাংলাদেশে ভ্রমণ নিয়ে দেশের নাগরিকদের সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বৃহস্পতিবার

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মনোনয়নপত্র জমা

বাংলাদেশের দক্ষ কর্মী ও ই-গভর্নেন্স খাতে আগ্রহী এস্তোনিয়া

বাংলাদেশ থেকে আইটি বিশেষজ্ঞ, স্বাস্থ্যকর্মী ও প্রকৌশলীসহ বিভিন্ন খাতের দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের জন্য দোয়া 

মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চিকিৎসাগত পরীক্ষা ও একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর সাহারা ইস‍্যুতে কলম্বিয়ার অবস্থান পরিবর্তন দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ও পুনর্ব‍্যক্ত

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি, ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম