ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

আমার বার্তা অনলাইন:
১২ আগস্ট ২০২৬, ১২:৫৫

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ এখন স্বামী-স্ত্রী। মঙ্গলবার তারা অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে সেরে ফেলেছেন। পর্তুগালের রাজধানী লিসবনের পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর কাসকাইসে এই বিয়ের অনুষ্ঠান হয়, যেখানে উপস্থিত ছিলেন পর্তুগিজ তারকার পাঁচ সন্তান।

পর্তুগিজ স্ট্রাইকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুজনের হাতের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে উভয়ের হাতে বিয়ের আংটি পরা ছিল। যদিও ক্যাপশনে শুধু লেখা– ‘C❤️G’। মাদ্রিদে তাদের দেখা হওয়ার পর ১০ বছর কেটে গেছে, এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা।

পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্ট্রাইকার বলেছিলেন, ‘আমি (বিশ্বকাপ) চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আমার বিয়েতে পৌঁছানোর আশা করি। আমি তাকে বিয়ে করতে যাচ্ছি কারণ আমার বিশ্বাস এটাই সঠিক সময়। সে আমার সন্তানের মা বলেই নয়, কারণ তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি।’

শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই গাঁটছড়া বাঁধলেন রোনালদো। একই সাক্ষাৎকারে রোনালদো আরও জানান, জর্জিনাই একমাত্র নারী যাকে ডেট করার পর স্থায়ীভাবে সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কথা রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

রোনালদো আর জর্জিনার বিয়ের আগাম খবর অনেকেই জানেন। বিয়েও হয়ে গেল তাদের। এখন অনেকের কৌতূহল জাগতে পারে, এই জর্জিনা কে? রোনালদোর ৩২ বছর বয়সী স্ত্রী একজন স্প্যানিশ মডেল ও ড্যান্সার। এছাড়া রোনালদোর পাঁচ সন্তানের মা। এই দম্পতির দেখা হওয়ার আগেই পর্তুগিজ তারকার আগের এক সম্পর্কের ফসল ক্রিশ্চিয়ানো জুনিয়র, এখন যিনি ১৬ বছর বয়সী এবং ফুটবলেও নজর কেড়েছেন। এছাড়া রয়েছে চার জমজ সন্তান ইভা মারিয়া ও মাতেও; অ্যালানা ও বেল্লা।

একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে এখন গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন জর্জিনা। ইনস্টাগ্রামে ৭ কোটি ৭০ লক্ষেরও বেশি অনুসারী তার। গ্রাজিয়া ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, তিনি স্পেনের জাকা শহরে তার বোন ইভানা, স্প্যানিশ মা এবং আর্জেন্টাইন বাবার সাথে বেড়ে উঠেছেন।

জর্জিনার পড়ালেখা ক্যাথলিক স্কুলে এবং ছোটবেলা থেকে বেশ উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তিনি। মাদ্রিদে চলে আসার পর তার ভাগ্যের চাকা ঘুরে যায়। প্রথমে একটি বিখ্যাত স্প্যানিশ প্রিমিয়াম পোশাক ও ফ্যাশন ব্র্যান্ড মাসিমো দুত্তির সঙ্গে কাজ শুরু করেন। তারপর গুচিতে, সেখানেই তৎকালীন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর সঙ্গে দেখা। বিশ্বের অন্যতম সেরা তারকার সঙ্গে দেখা হওয়া, তারপরই তিনি বুঝতে পারেন, তারা একে অপরের জন্যই জন্মেছেন!

জর্জিনা পরে মডেলিংয়ে সফল ক্যারিয়ার গড়ে তোলেন। বেশ কয়েকটি বিখ্যাত ফ্যাশন লেবেলের সঙ্গে কাজ শুরু করেন। ২০২১ সালে ‘ওএম বাই জি’ নামে নিজের ফ্যাশন লেবেল চালু করেন। তিনি চুল পুনরুদ্ধারকারী সংস্থা ইনস্পারিয়াসহ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে জড়িত হন। ফোর্বস স্পেন পূর্বে জানিয়েছিল যে, তিনি রোনালদোর পাশাপাশি সংস্থাটির সহমালিক এবং প্রশাসক উভয় পদেই দায়িত্ব পালন করেছেন। যদিও পরবর্তী একটি প্রতিবেদনে বলা হয় যে তিনি ২০২৪ সালে তার প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ান।

তার অন্যতম বিখ্যাত মিডিয়া প্রজেক্ট ছিল নেটফ্লিক্সের আই অ্যাম জর্জিনা। ২০২২ সালে প্রচারিত হয় এই রিয়েলিটি সিরিজ, যার তিনটি সিরিজও হয়েছে। এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম জর্জিনাকে একজন মডেল, উদ্যোক্তা, ইনফ্লুয়েন্সার ও মা হিসেবে বর্ণনা করেছে। এই সিরিজেই তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের এক ঝলক দেখে ফেলেছেন দর্শকরা।

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে নামছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

ডারউইনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় নাজমুল হোসেন শান্তর দল মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার।

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

ডাগআউট আর ড্রেসিংরুমে হোসে মরিনহোর জীবন কেমন, তা হয়তো সবারই জানা। ২৫ বছর ধরে ইউরোপিয়ান

ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক

বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এই সিরিজ আয়োজনে বাংলাদেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর সাহারা ইস‍্যুতে কলম্বিয়ার অবস্থান পরিবর্তন দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ও পুনর্ব‍্যক্ত

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি, ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম