ই-পেপার রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ সফরে আসার আগে ক্যারিবীয় স্কোয়াডে পরিবর্তন

আমার বার্তা অনলাইন:
১৮ অক্টোবর ২০২৬, ১১:৪০

ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরদিনই আজ (রোববার) বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে তারা দুটি টেস্ট ম্যাচ খেলবে। এজন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছিল ক্যারিবীয়রা। সেই স্কোয়াডে একটি পরিবর্তন আনা হয়েছে। কিমো পলের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন শামার স্প্রিংগার।

ওই পরিবর্তনের নেপথ্যে ‘কিমো পল ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরবেন’ বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। তার পরিবর্তে দলে ঢোকা ২৮ বছর বয়সী স্প্রিংগারের ৩টি ওয়ানডে এবং ১২ টি-টোয়েন্টি ম্যাচ খেলা হলেও, টেস্টে এখনও অভিষেক হয়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে তিনি ৩২.৫৯ গড়ে ১০৪৩ রান এবং ৫৮ উইকেট নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে দারুণ উপভোগ্য মৌসুম কাটিয়েছেন স্প্রিংগার। ৪ ম্যাচে ৫০.২০ গড়ে ২৫১ রান করেছেন। শিকার করেন ৭ উইকেট। সিউডব্লিউআই বিবৃতিতে বলা হয়েছে, পলের বদলি হিসেবে ওজে শিল্ডস ও নাইয়াল স্মিথের কথাও বিবেচনা করা হয়েছিল, তবে চোটের কারণে তারা কেউই এখন আর বিবেচনায় নেই।

পল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ ফর্মে থাকা সাদা বলের অধিনায়ক শাই হোপও বাংলাদেশ সিরিজ থেকে বিশ্রামে থাকবেন। তার জায়গায় প্রথমবার ডাক পেয়েছেন ঘরোয়াতে দারুণ ফর্মে থাকা ব্যাটার কেভিন উইকহ্যাম। এ ছাড়া চোটের শঙ্কা ও ওয়ার্কলোড বিবেচনায় স্কোয়াডের বাইরে আছেন পেসার আলজারি জোসেফ। তার জায়গায় প্রথমে কিমো পলকে নিয়েছিল ক্যারিবীয়রা। তবে তার জায়গায় স্প্রিংগারকে এখন স্থলাভিষিক্ত হতে হলো। দুজনেই ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলেছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ করেছে ক্যারিবীয়রা। শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত।

ভারত সফর শেষ করার পরপরই বাংলাদেশে এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রথম টেস্ট এবং সিলেটে দ্বিতীয় টেস্ট চলবে ৫-৯ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, শামার স্প্রিংগার, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম

রেফারির হাতে আর কার্ড নয়, শাস্তি জানাবে ইলেকট্রনিক ডিভাইস!

সাধারণত ফুটবল মাঠে হলুদ ও লাল রঙের দুটি শক্ত কার্ড দিয়ে খেলোয়াড়দের শাস্তি প্রদান করা

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের রাতে ভারতের হতাশা

দুর্দান্ত ফর্মে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক শাই হোপ। ভারত সফরে

অস্ট্রেলিয়া সিরিজ শেষে ব্যাটিংয়ে কেমন উন্নতি হলো জ্যোতিদের

টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ব্যর্থতার মধ্যেই ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। তবে সেখানেও ইতিবাচক কোনো

হোপ-আলজারিকে ছাড়া বাংলাদেশে টেস্ট খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের শেষ সিরিজে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী

লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ

ফ্রান্সজুড়ে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার হাজারের বেশি

ভিসা অব্যাহতি ও রাজনৈতিক পরামর্শক সভা নিয়ে বাংলাদেশ-ইরাকের সমঝোতা সই

বাংলাদেশ সফরে আসার আগে ক্যারিবীয় স্কোয়াডে পরিবর্তন

কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন

গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক

দেশীয় প্রতিরক্ষা শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু

অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা

ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১২ ভক্ত নিহত

১৮ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

'প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে'

টুপটুপ রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার সুমন আটক

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ