ই-পেপার বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

আমার বার্তা অনলাইন:
০১ অক্টোবর ২০২৬, ১৪:১২

সকালে এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। দ্বিতীয় সেমিতে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। শ্রীলঙ্কাকে মাত্র ৪৫ রানে গুটিয়ে দিয়ে ১২৪ রানের বড় জয় পেয়েছে ভারত। ফলে স্বর্ণ জয়ের লড়াইয়ে এশিয়ান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হবে।

নিশিন করোগি স্পোর্টস পার্কে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নেয় প্রায় অপরিচিত এক দল নিয়ে টুর্নামেন্টে আসা শ্রীলঙ্কা। বিপরীতে প্রতিপক্ষ ভারত যেন সোনা জয়ের পণ নিয়ে এসেছে। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডে সবাই জাতীয় দলের নিয়মিত মুখ। আগে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারের দল ১৬৯ রান তোলে।

যদিও ওপেনার বৈভব সূর্যবংশী ও ইশান কিষাণ ছাড়া ভারতের ব্যাটিং লাইনআপের কেউ কার্যকর ইনিংস খেলতে পারেননি। শুরুতে অভিষেক শর্মা ৭ এবং এরপর সঞ্জু স্যামসন ৭ ও অধিনায়ক আইয়ার ১৩ রানে ফেরেন। সূর্যবংশী ২১ বলে ৬ চার ও ২ ছক্কায় করেছেন ৩৮ রান। এ ছাড়া প্রায় শেষ পর্যন্ত ভারতের ইনিংস টেনে নিয়ে যাওয়া ইশান ৪৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৮০ রান করেন।

নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৯ রান। লঙ্কানদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন থারিন্দু রত্ননায়েক এবং সাহান আরাচিগে।

পরে লক্ষ্য তাড়ায় নেমে জাসপ্রিত বুমরাহ’র প্রথম ওভারে রানের খাতা খোলার আগে শ্রীলঙ্কা দুই ব্যাটারকে হারায়। সেই উইকেটের মিছিল ৯.৫ ওভার পর্যন্ত চলমান ছিল। বিপরীতে ৪৫ রান তুলতে পারে লঙ্কানরা। দলটির পক্ষে কেবল ‍নুয়ানিন্দু ফার্নান্দো দুই অঙ্কের ঘরে (১৫) পৌঁছাতে পেরেছেন। এ ছাড়া ৫ ব্যাটারই আউট হন শূন্য রানে। ভারতের হয়ে বুমরাহ, অক্ষর প্যাটেল ও অভিষেক দুটি করে উইকেট নেন। শেষ দুই বলে শিকার ধরা অভিষেক পরের ম্যাচের প্রথম বলে উইকেট নিলে হ্যাটট্রিক পূর্ণ করতে পারবেন!

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ৩ অক্টোবর সকাল ১০টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। একইদিন সকাল ৬টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা ব্রোঞ্জ পদক পাওয়ার লক্ষ্যে মোকাবিলা করবে।

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

পর্তুগালের কোচ জর্জে জেসুস যতই রোনালদোর সঙ্গে বিরোধ নেই বলে অস্বীকৃতি দিন না কেন, তার

বাংলাদেশে আসছেন না হেম্প, অস্ট্রেলিয়ায় গিয়ে দলে যোগ দেবেন

বড় টুর্নামেন্ট আর বাংলাদেশ নারী দলের ব্যর্থতার চিত্র যেন চিরায়ত হয়ে দাঁড়িয়েছে। অবশ্য দ্বিপাক্ষিক সিরিজেও

মেসিকে ছাড়া নতুন যুগের শুরু, বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

লিওনেল মেসিকে ছাড়া নতুন যুগের শুরুটা এর চেয়ে সুন্দর আর কীভাবেই বা হতে পারত! দলের

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

রক্ষকই যখন ভক্ষক: পুলিশ ও পাট-ক্রয় কর্মকর্তার বিপুল অবৈধ সম্পদ, ক্ষুব্ধ এলাকাবাসীর জোর তদন্তের দাবি

বাংলাদেশকে ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

ইসলাম গ্রহণ করেছেন এক পরিবারের ৫ জন

জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা

আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায়

চেতনার মশাল সাহিত্যের কাগজ 'শামাদান'

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার, ক্ষোভ বাড়ছে ভারতের

শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতকেই উদ্যোগী হতে হবে

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে যা বললেন রাশেদ খাঁন

ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী