ই-পেপার বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চেতনার মশাল সাহিত্যের কাগজ 'শামাদান'

মীর আশরাফ
০১ অক্টোবর ২০২৬, ১৬:৫৪
আপডেট  : ০১ অক্টোবর ২০২৬, ১৭:০১

আবদুল্লাহ আফনান, আফফান লাবীব ও মাহমুদুল হাসান সম্পাদিত শামাদান। যাকে আমাদের সাহিত্যচর্চা বলে অভিহিত করা হয়েছে। স্লোগান ‌'চেতনার মশাল আলোর দীপাধার'। পত্রিকাটি এই প্রথম সংখ্যা প্রকাশ করেছে সেপ্টেম্বর ২০২৬। এ বিশেষ সংখ্যার তত্ত্বাবধানে ছিলেন মুফতি জহির উদ্দিন। পত্রিকাটির প্রচ্ছদ ও পৃষ্ঠাসজ্জা করেছেন কাউসার আহমাদ। পরিবেশক রাখা হয়েছে পুনরায় প্রকাশকে। শুভেচ্ছা মূল্য : ১২০ টাকা।

শামাদানের প্রথম বিশেষ সংখ্যা ‘আমাদের সাহিত্যচর্চা’। গদ্য, প্রবন্ধ, সাক্ষাৎকার ও রম্যসহ বিশটি লেখায় সজ্জিত এই সংখ্যা কওমি তরুণ ও ইসলামকে উপজীব্য করে সাহিত্যচর্চায় আগ্রহীদের জন্য পাথেয়। স্বীয় আদর্শকে সমুন্নত রেখে সাহিত্যচর্চার গাইডলাইন। এতে ইসলামি সাহিত্যের পরিচয়, পরিধি ও ঐতিহ্য, মূলধারার সঙ্গে সংযোগ-সংকট, বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান, আত্মপর্যালোচনাসহ নানা অনুষঙ্গ উঠে এসেছে। পাঠক-লেখক উভয়ের জন্যই রয়েছে চিন্তার নানামুখী খোরাক।

এ সংখ্যায় লিখেছেন, মাওলানা অলি উল্লাহ, মুহাম্মদ যাইনুল আবিদীন, রেদওয়ানুল্লাহ, আবদুল্লাহ ইয়াছিন শরীফী, সাইফ সিরাজ, মুহাম্মদ সাদ সাকী, আরিফ খান সাদ, সালমান আদীব, আবদুল্লাহ আফনান, মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ, আহমাদ সাব্বির, আমজাদ ইউনুস, আমীরুল ইসলাম ফুআদ, মুহাম্মদ উমারা হাবীব, মাহমুদুল হাসান, আবু নাঈম ফয়জুল্লাহ, ওমর আল ফারুক।

পত্রিকাটির গঠনশৈলি যে কাউকে মুগ্ধ করবে। হাতে নেওয়ার এ দশকের সেরা একটি সাহিত্যের কাজ। তরুণদের নেতৃত্ব যে আরও শক্তিশালী হচ্ছে তা এ পত্রিকাটিতে চোখ বুলালে সহজেই বোঝা যায়।

পত্রিকাটি হাতে নিয়ে চমৎকার বলেছেন সময়ের কথাসাহিত্যিক ও সীরাত গবেষক মুহাম্মদ যাইনুল আবিদীন।

তিনি বলেন, শামাদান ফার্সি শব্দ। এর অর্থ হলো প্রদীপদানি। এটা হলো আমাদের শিকড়ের সঙ্গে সম্পৃক্ততার সূত্র। আরবী, ফার্সি, উর্দু— এগুলো হলো আমাদের শিকড়ের চিন্তাচর্চার একেকটা ইট। আমি প্রথমেই বলব, এই নামের ঐতিহ্যটা যেন আমরা ধারণ করি।

মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, আমি মনে করি, এই সময়ের তরুণরা প্রশ্ন হিসেবে এটাকে উত্থাপন করবে এবং শক্তির সঙ্গেই উত্থাপন করবে। যারা করতে পারবে, তারাই ভবিষ্যতে আমাদের প্রতিনিধিত্ব করবে। আমাদের মানে মুসলিমদের। আর যারা এই বোধকে লালন করবে না, তারা অন্যদের হয়ে কাজ করবে। পরিচয় ইনিয়ে বিনিয়ে যেটাই দিক না কেন, তারা আমাদের প্রতিনিধিত্ব করবে না। আমাদের লোক হবে না।

মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, ইসলামকে যদি আমরা চূড়ান্ত, পূর্ণাঙ্গ, বিজয়ী দীন হিসেবে মানি। এই জায়গায় যদি সংশয় না থাকে, তাহলে ইসলাম সর্বপ্রথম যে শক্তিতে দাঁড়িয়ে আছে সেটা হলো ভাষা। কাজেই ইসলামকে উপজীব্য করে যে লেখা, সেটা তো সাহিত্য না— এই কথাটা যে বলবে এবং তার সঙ্গে গিয়ে ভাব জমিয়ে যে দাঁড়াবে সে আমাদের না।

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি

মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে মালিবাগ-খিলগাঁও এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কারের নির্দেশ

হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও মামলা হবে: ডিএনসিসি প্রশাসক

মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনার পরও অভিযান অব্যাহত থাকবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

রক্ষকই যখন ভক্ষক: পুলিশ ও পাট-ক্রয় কর্মকর্তার বিপুল অবৈধ সম্পদ, ক্ষুব্ধ এলাকাবাসীর জোর তদন্তের দাবি

বাংলাদেশকে ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

ইসলাম গ্রহণ করেছেন এক পরিবারের ৫ জন

জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা

আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায়

চেতনার মশাল সাহিত্যের কাগজ 'শামাদান'

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার, ক্ষোভ বাড়ছে ভারতের

শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতকেই উদ্যোগী হতে হবে

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে যা বললেন রাশেদ খাঁন

ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী