ই-পেপার শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

আমার বার্তা অনলাইন:
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫

এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল (শুক্রবার) বড় হোঁচট খেয়েছিল আফগানিস্তান। তাদের দেওয়া ১০৩ রানের লক্ষ্য পেরিয়ে নেপাল ৫ উইকেটে জয় পায়। যদিও এর আগে স্বাগতিক জাপানকে হারিয়ে আফগানরা এশিয়ান গেমস শুরু করে। আজ (শনিবার) নেপাল-জাপান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কোয়ার্টারে ‍উঠেছে আফগানিস্তান।

গ্রুপ ‘এ’ থেকে বিদায় নিয়েছে জাপান এবং বাকি দুই প্রতিপক্ষ নেপাল ও আফগানিস্তান এশিয়ান গেমস ক্রিকেটের শেষ আটে উঠেছে। বৃষ্টি বাগড়া দেওয়ার আগে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছিল নেপাল। এরপর আর খেলা মাঠে না গড়ানোয় ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। ফলে মাত্র ১ পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হয় স্বাগতিক জাপানের।

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে আগে ব্যাট করতে নেমে নেপালের সন্দীপ জোরা এবং লোকেশ বাম হাফসেঞ্চুরি করেছেন। যদিও তাদের শুরুটা ভালো হয়নি। ৭ রানে কুশল ভুর্তেল ফেরার পর মাঝে জোরা ও আসিফ শেখ মিলে গড়েন ২৭ বলে ৫৫ রানের জুটি। এরপর আসিফ (২১), কুশল মাল্লা (২) ও গুলশান ঝা (২) দ্রুতই ফিরে যান।

৩০ বলে ৬৫ রানের জুটিতে জোরা ও লোকেশ চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন নেপালকে। জোরা ৩২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ এবং লোকেশ ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৭ রান করেছেন। নেপাল বৃষ্টিতে কমিয়ে আনা ম্যাচের ১৫ ওভার খেলে ১৪৯ রান করলেও ফল পায়নি। কারণ এরপর আর খেলাই হয়নি।

কোয়ার্টার ফাইনালে আগামী ২৯ সেপ্টেম্বর নেপাল ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। আফগানিস্তান পেয়েছে শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে, ২৮ সেপ্টেম্বর হবে ম্যাচটি। একই দিন পাকিস্তান- চায়না হংকং এবং পরদিন বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনালে লড়বে। গ্রুপপর্বে মালয়েশিয়া-ওমান ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ফলে বিদায় নিশ্চিত হয় ওমানের।

ইসরায়েলের বিপক্ষে খেলতে চান না আয়ারল্যান্ডের নাইট

আয়ারল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে ইসরায়েলের বিপক্ষে না খেলার ব্যাপারে প্রকাশ্য অবস্থান নিয়েছেন জেসন নাইট। রোববার বাংলাদেশ

এমবাপ্পের গোলে জয় দিয়ে জিদান যুগের শুরু ফ্রান্সের

শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচেই জয়, আর সেই জয়ে

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় হকি দল অংশগ্রহণ করেছে। আজ

‘পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, কিন্তু একাদশে জায়গা নিশ্চিত না’

ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের ফুটবলের প্রতীক। তবে সেই পরিচয় তাকে প্রতিটি ম্যাচে খেলার নিশ্চয়তা দেবে না।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট: খাদ্য প্রতিমন্ত্রী

চকবাজারে অটুট অগ্নিঝুঁকি, প্রতিশ্রুতি বহু-বাস্তবায়ন শূন্য

পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

মরক্কোর সাহারার সার্বভৌমত্বে মরিশাস, বলিভিয়া, আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব‍্যক্ত 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক লুৎফর রহমান

পুলিশের বিশৃঙ্খলায় শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, প্রয়োজনে মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

ভেরিফিকেশনের নামে প্রাথমিকের শিক্ষক নিয়োগে বাদ, নীতিমালা চায় ছাত্রশিবির

ইসরায়েলের বিপক্ষে খেলতে চান না আয়ারল্যান্ডের নাইট

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা

নবায়নের পর দলিল লেখকদের সনদ ফেরত দেওয়ার নির্দেশ

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছে না পদ্মার ইলিশ, বন্ধ থাকবে ভারতীয় ইলিশের আমদানিও

দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান শুরু

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী