ই-পেপার বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

‘পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, কিন্তু একাদশে জায়গা নিশ্চিত না’

আমার বার্তা অনলাইন:
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫

ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের ফুটবলের প্রতীক। তবে সেই পরিচয় তাকে প্রতিটি ম্যাচে খেলার নিশ্চয়তা দেবে না। এমন মন্তব্য করেছেন পর্তুগালের নতুন কোচ জর্জে জেসুস। ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে রোনালদোর ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে এ অবস্থান জানান তিনি।

পর্তুগালের কোচ হিসেবে জেসুসের প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর, ওয়েলসের বিপক্ষে। ম্যাচটি হবে লিসবনের আলভালাদে স্টেডিয়ামে। নতুন কোচের প্রথম স্কোয়াডে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী রোনালদোও।

সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে জেসুস বলেন, ‘আমি দেখছি, আপনাদের উদ্বেগের কেন্দ্রে রয়েছে ক্রিশ্চিয়ানো খেলতে প্রস্তুত কি না। ক্রিস (রোনালদো) পর্তুগালের প্রতীক, কিন্তু এর মানে এই নয় যে সে প্রতিটি ম্যাচ খেলবে।’

রোনালদোর উপস্থিতি যে দর্শকদের মাঠে টানে, সেটিও তুলে ধরেছেন জেসুস। হংকংয়ে একটি ম্যাচের উদাহরণ দিয়ে তিনি বলেন, রোনালদো না খেলায় গ্যালারিতে দর্শক ছিল ৫ হাজার, আর তিনি খেললে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৫ হাজারে।

ওয়েলসের বিপক্ষে রোনালদোকে একাদশে রাখার ইঙ্গিতও দিয়েছেন পর্তুগিজ কোচ। জেসুস বলেন, ‘আজ যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে আগামীকাল রোনালদো শুরু থেকেই খেলবে। আশা করি, সে এক-দুটি গোল করবে। এরপরই তাকে তুলে নেব।’

পর্তুগালের কোচ হিসেবে নিজের লক্ষ্য নিয়েও কথা বলেছেন জেসুস। তার মতে, জাতীয় দলে বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি। নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখাই দলের লক্ষ্য।

জেসুসের ভাষায়, ‘আমি এমন একটি জাতীয় দলের দায়িত্বে আছি, যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়েরা রয়েছে। আমি যেখানেই কাজ করি, জয়ের জন্যই করি। নেশনস লিগে আমরা বর্তমান চ্যাম্পিয়ন, তাই শিরোপা ধরে রাখতে হবে।’

২০২৬ বিশ্বকাপের পর পর্তুগালের কোচের দায়িত্ব নেন জেসুস। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর রবার্তো মার্তিনেজের সঙ্গে সম্পর্কের ইতি ঘটে পর্তুগাল ফুটবল ফেডারেশনের। নতুন কোচের অধীনে নেশনস লিগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল।

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় হকি দল অংশগ্রহণ করেছে। আজ

ইসরায়েলকে খেলতে দিয়ে ‘অন্যায়কে বৈধতা দিচ্ছে’ উয়েফা, অভিযোগ অ্যামনেস্টির

ইসরায়েলকে ইউরোপীয় ফুটবলের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় উয়েফার বিরুদ্ধে ‘চোখ বন্ধ করে থাকার’ অভিযোগ

বাংলাদেশসহ অন্যান্যদের অপেক্ষায় রেখে তিন প্রভাবশালীর মোড়লের চূড়ান্ত সূচি

২০২৬ সাল শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ২০২৭ সালের কিছু সিরিজের সূচি আগেভাগেই

দলে হামজাদের বোঝাপড়া তৈরির চ্যালেঞ্জ বাংলাদেশ কোচের

আসিয়ান কাপের আগে অবশেষে পূর্ণাঙ্গ দল পেয়েছেন থমাস ডুলি। হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজা ষষ্ঠ মোহাম্মদের উদ্যোগে মরক্কোর সাহারা ইস্যু এক ঐতিহাসিক সন্ধিক্ষণে 

ফিলিস্তিন ইস্যু মরক্কোর পররাষ্ট্রনীতির একটি "অবিচল অগ্রাধিকার" হিসেবে বহাল রয়েছে

ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

সোলার ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা চায় সরকার

ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ জন

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

শপথ নিলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

ডিজেলের দাম বেড়েছে, চট্টগ্রাম বন্দরে চুক্তি দর সমন্বয় চান বার্থ অপারেটরর

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান