ই-পেপার বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হননি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার

আমার বার্তা অনলাইন:
২০ আগস্ট ২০২৬, ১১:০৬

ডারউইন টেস্টে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের পর ক্রিকেট দুনিয়া যেন নড়েচড়ে বসেছে। তবে অবাক হননি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করা এই অলরাউন্ডার জানালেন, বাংলাদেশ এমন কিছু করতে পারে এই ধারণা আগে থেকেই ছিল।

ম্যাকাইতে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গ্রিন বলেন, ‘না, বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হওয়ার কিছু নেই। আমরা জানতাম ওরা ভালো দল। তারা দুর্দান্ত খেলেছে। প্রথম দিনের পর আমাদের আর ম্যাচে ফিরতে দেয়নি।’

প্রথম দিনেই অস্ট্রেলিয়া বুঝতে পেরেছিল এই ম্যাচ বাঁচানো কঠিন। গ্রিন বলেন, ‘প্রথম দিনের পরই জানতাম সামনে আমাদের কঠিন লড়াই অপেক্ষা করছে। ওরা আমাদের আর লড়াইয়ের সুযোগই দেয়নি। আমরা অনেক ধরনের চেষ্টা করলেও কোনো কিছুই কাজে আসেনি।’

তবে ম্যাকাই টেস্ট সামনে রেখে আশাবাদী গ্রিন, ‘যেখানে আপনার ভালো স্মৃতি আছে, সেখানে ফিরে আসা সবসময় দারুণ। সর্বশেষ যখন এসেছিলাম ভালো সময় কেটেছিল। এখানেও বিশ্বমানের সুযোগ-সুবিধা আছে। ভালো কিছু ম্যাচ হয়েছে এখানে। ফিরতে পেরে স্মৃতিগুলো মনে পড়ছে।’

দলে অবদান রাখতে পেরে খুশি হলেও দল জেতেনি বলে আক্ষেপ গ্রিনের, ‘টেস্টে আপনি ১০ ওভারে সেঞ্চুরি করতে পারবেন না। আপনাকে উইকেটে সময় কাটাতে হবে। তখনও আমরা ম্যাচে ভালো অবস্থানে ছিলাম। আর অলরাউন্ডার হিসেবে আপনি বোলিংয়েও ভূমিকা রাখতে চাইবেন।’

‘সেঞ্চুরির পরও দল হারল, কঠিন তো অবশ্যই। আপনি সবসময় দলের সাফল্যের জন্যই খেলেন। যখন আপনি ভালো করেন কিন্তু দল ভালো করতে পারে না, খারাপ তো লাগেই। আরও কিছু রান করতে পারলে আমরা ম্যাচে থাকতাম।’

নিজের দুর্দান্ত ব্যাটিংয়ের রহস্যও খোলাসা করলেন গ্রিন, ‘আমি ব্যাটিংয়ের সময় সব কিছু খুব স্বাভাবিক রাখি। যেভাবে আমি অব্যস্ত, তা-ই করি। অতীতে যেভাবে ব্যাট করে কাজ হয়েছে, সেভাবে খেলার বার্তাই আছে আমার কাছে। গেমপ্ল্যান সিম্পল থাকে। তিন ফরম্যাট খেলা মানে লাল বলেও খেলছেন, বিশ্বকাপ আইপিএল সবই খেলছেন, এর ফাঁকে ওয়ানডে। সব সামলাতে পেরে ভালোই লাগছে।’

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে।

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে যে কারণে সতর্ক করলেন ডোনাল্ড

বাংলাদেশের ডাগআউটে তিনি এখন অতীত। তারপরও সাবেক শিষ্যদের খেলা কখনো মিস করেন না। কদিন আগে

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে পেতে মরিয়া ছিল বার্সেলোনা। তবে এবারের মতো বাস্তবতা মেনে

এশিয়ার বাইরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া বাংলাদেশ: সিমন্স

টেস্টে বাংলাদেশের ক্রিকেটে অগ্রগতি চোখে পড়ার মতো। সব প্রত্যাশাকে তারা ছাপিয়ে গেছে ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল

বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

পোশাক কারখানার রুফটপ সোলারে ১৭৬৮ মেগাওয়াট বিদ্যুৎ সম্ভব

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

আক্রান্তের পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: পররাষ্ট্র উপদেষ্টা

বান্দরবানের আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে রোহিঙ্গা সংকট: সেনাপ্রধান

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু

পুনর্বহাল না হলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশের আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে যে কারণে সতর্ক করলেন ডোনাল্ড

যুক্তরাষ্ট্র আর্থিক সংকটে পড়তে যাচ্ছে, ৪০ লাখ কোটি ডলারের ঋণের বোঝা

বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হননি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার