ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

আমার বার্তা অনলাইন:
১৫ আগস্ট ২০২৬, ২৩:১৭
নারী বিভাগ থেকে অ্যাথলেট জান্নাত ও কবিতাকে স্থায়ী নিষেধাজ্ঞা, পদক বাতিল

অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন (বিএএফ)। একইসঙ্গে তাদের অর্জন করা সব পদক ও জাতীয় রেকর্ড বাতিল করা হয়েছে। কারণ চিকিৎসা শাস্ত্র ও এই খেলার বিশ্ব সংস্থা ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের বিধি অনুযায়ী তারা পুরুষ বিবেচিত হয়েছেন।

শনিবার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএএফের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন জানিয়েছেন, ২৯ সদস্যের কমিটির ২৫ জনই সভাতে উপস্থিত ছিলেন।

গত ১০ আগস্ট এক প্রতিবেদনে আগেই জানানো হয়েছিল যে, জান্নাত ও কবিতা নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন এবং তাদের জেতা সব পদক বাতিল করা হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন জানিয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হরমোন ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের প্রতিবেদনে ২৮ বছর বয়সী জান্নাত এবং ১৯ বছর বয়সী কবিতার ৪৬, এক্সওয়াই ডিএসডি (ডিফারেন্সেস অব সেক্স ডেভেলপমেন্ট) ধরা পড়েছে। এটি চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী দুজনকে পুরুষ হিসেবে চিহ্নিত করে। এছাড়া, উভয় অ্যাথলেটের পেনোস্ক্রোটাল হাইপোস্পেডিয়াস রয়েছে এবং তাদের গোনাড (জননগ্রন্থি) ইনগুইনাল ক্যানেলে অবস্থিত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জান্নাত বাংলাদেশ সেনাবাহিনী ও কবিতা বাংলাদেশ নৌবাহিনীর নিবন্ধিত অ্যাথলেট। লিঙ্গ নির্ধারণ বিষয়ে নিজ নিজ বাহিনীর অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের ১০ সেপ্টেম্বর একটি পাঁচ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে। এই পরীক্ষা-নিরীক্ষা গত ১১ মে শেষ হয় এবং ১৬ মে চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনের নিকট হস্তান্তর করা হয়।

ফেডারেশনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের ডিএসডি বিধিমালা অনুযায়ী, নারী বিভাগে অংশগ্রহণের জন্য একজন অ্যাথলেটের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা টানা ২৪ মাস ধরে ২.৫ ন্যানো মোল/লিটারের নিচে থাকা বাধ্যতামূলক। উভয় অ্যাথলেটই এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন। জান্নাতের টেস্টোস্টেরনের মাত্রা ১৯.৬৬ ন্যানো মোল/লিটার, যা নির্ধারিত সর্বোচ্চ সীমার চেয়ে প্রায় আট গুণ বেশি। কবিতার টেস্টোস্টেরনের মাত্রা ১৬.৫০ ন্যানো মোল/লিটার, যা নির্ধারিত সীমার চেয়ে সাড়ে ছয় গুণেরও বেশি।

ফলে জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে অর্জিত দুটি জাতীয় রেকর্ডসহ জান্নাতের ১৮টি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে। অন্যদিকে, বাতিল হয়েছে কবিতার ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার ইভেন্টে অর্জিত একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক।

ফেডারেশন জানিয়েছে, উল্লেখিত পদকগুলো তালিকার পরবর্তী অবস্থানে থাকা অ্যাথলেটদের মাঝে নিয়ম অনুযায়ী পুনরায় বণ্টন করা হবে।

বিএএফের সাধারণ সম্পাদক তপন জানিয়েছেন, এই দুই অ্যাথলেট আর কখনোই নারী প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার যোগ্য বিবেচিত হবেন না।

এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জুবায়ের রহমান রানা জানিয়েছেন, অ্যাথলেটরা চাইলে ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

আমার বার্তা/এমই

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পথে। চা বিরতির পর মার্নাস লাবুশেনেকে ফেরায় বাংলাদেশ।

২২৮ রানের লিড বাংলাদেশের, শুরুতেই আঘাত হাসানের

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

দলীয় স্কোর তিনশ পার হওয়ার পরপর ছোট্ট একটা ধস। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশের শক্ত

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

প্রায় এক দশকের ভালোবাসার সম্পর্ককে চূড়ান্ত রূপ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। গত ১১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ

জাতীয় গ্রিডে দিনে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে পেট্রোবাংলা

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করব: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

গজরিয়া গোল্ডকাপ টুর্ণামেন্টের ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত